তুষারপাতে বিধ্বস্ত ট্রাক, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @virginia_state_police
প্রবল তুষারপাত সমস্যা তৈরি করে ঠিকই। তবে যেসব জায়গায় লাগাতার এভাবে তুষারপাত হয় সেখানে কিন্তু মোটেও জনজীবন থেমে থাকেনা। প্রতিকূলতাকে উপেক্ষা করেই মানুষ তাঁদের দৈনন্দিন কাজ চালিয়ে যান।
গাড়ি থেকে ট্রাক সবই রাস্তায় নামে। বরফ সরিয়ে রাস্তা সাফ করে তাদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। এমনই একটি গাড়ি ছুটে যাচ্ছিল রাস্তা দিয়ে। তুষারপাত হলে তো সর্বত্রই তা ঝরে পড়ে। গাড়ির ছাদও বাদ যায়না।
যেখানে তুষারপাত হতে থাকে সেখানে এই গাড়ির ছাদে বরফ একটা বড় সমস্যা। পুলিশও এ নিয়ে চিন্তায় থাকে। চিন্তায় থাকে পিছনের গাড়ি। কারণ গাড়ির ছাদে বরফ পড়ার পর প্রবল হাওয়া দিলে সেই বরফ গাড়ির ছাদ থেকে উড়ে পিছনে চলে যায়। পিছনে তখন যে গাড়ি থাকে তার উইন্ড স্ক্রিনে গিয়ে আছড়ে পড়ে। অনেকসময় আঘাত করে সরাসরি গাড়িতে থাকা মানুষকে।
এমনই একটি গাড়ির ছাদ থেকে উড়ে এল বরফ। তারপর সেটা সোজা গিয়ে ধাক্কা দিল পিছনে আসা ট্রাকের উইন্ড স্ক্রিনে। কাচ ভেঙে ঢুকে গেল বরফের খণ্ড।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে অল্প আঘাতে রক্ষা পান ট্রাকচালক। তিনি প্রাণে রক্ষা পান। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার স্পটসিলভানিয়া কাউন্টিতে।
এমন ঘটনার পর ফের পুলিশের তরফে সকলকে অনুরোধ করা হয়েছে যেন তাঁরা তাঁদের গাড়ির ছাদের ওপর পড়ে থাকা বরফের স্তর কিছুটা সময় বার করে সাফ করে দেন। এতে মানুষের জীবন বাঁচতে পারে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…