মদ্যপ সেই ব়্যাকুন, ছবি – সৌজন্যে – ফেসবুক – @hcvaanimalprotection
সকলের নজর এড়িয়ে সে লুকিয়ে ঢুকেছিল একটি মদের দোকানে। দোকানে প্রচুর মদের বোতল সাজানো ছিল। পরপর সারি দেওয়া তাকে নানা ব্র্যান্ডের এবং নানা প্রকারের মদের বোতলের সারি।
সেখানে ঢুকে সে ভাঙচুর শুরু করে। মদের বোতল মেঝেতে আছড়ে পড়তে থাকে তার তাণ্ডবে। মেঝেতে বোতল ভাঙছে। তা থেকে মদ গড়িয়ে পড়ছে। আর সেই মদ পান করছে সে।
এভাবে দোকান তছনছ করে নানারকমের মদ্যপান করে এক সময় সে থামে। নেশার ঘোরে কোনও রকমে পৌঁছয় বাথরুমে। তারপর আর তার হুঁশ ছিলনা। বাথরুমেই মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়ে সে।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যাশল্যান্ডে। আর যে তুলকালাম করল সে কোনও মানুষ নয়। একটি কালো লোমশ প্রাণি। নাম ব়্যাকুন। উত্তর আমেরিকার বাসিন্দা এই প্রাণি বুদ্ধিমান বলেও পরিচিত। তার তাণ্ডবেই তছনছ হয়ে গেল একটি বিশাল মদের দোকান।
পরে ওই নেশায় চুর ব়্যাকুনটিকে উদ্ধার করেন প্রাণি সুরক্ষার সঙ্গে যুক্ত মানুষজন। তাকে একটি শেল্টারে নিয়ে যাওয়া হয়। যেখানে তার এই নেশার ঘোর কাটিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। তারপর সম্পূর্ণ সুস্থ হলে তাকে ফের জঙ্গলে ছেড়ে আসা হয়।
অবশ্য শেল্টারে নিয়ে যাওয়ার আগে একজন অ্যানিম্যাল কন্ট্রোল অফিসার মজা করে বলেন, যে এসব কাণ্ড করেছে তার নেশা ছাড়ানোর চেষ্টা চলছে। নেশার ঘোর কাটলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ব়্যাকুনটির এই ভাঙচুর এবং মদ্যপানের কথা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…