বাদুড়, ফাইল ছবি
মানুষের কোটি কোটি টাকা যারা নিঃশব্দে বাঁচিয়ে চলেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকাটা অন্যায় নয়। কিন্তু মানুষের কাছে বাদুড় আবার বড় একটা গ্রহণযোগ্য জীব নয়। বরং তাদের থেকে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন বিশ্বের সব প্রান্তের মানুষ। বাদুড় দেখলে ভয়ও পান।
সহজ কথায় মানুষের মনে বাদুড়ের জন্য বিন্দুমাত্র সহানুভূতি কাজ করেনা। বাদুড় কিন্তু প্রতিবছর মানুষের কোটি কোটি টাকা বাঁচিয়ে চলেছে।
কৃষিক্ষেত্রে এদের অবদান প্রশ্নাতীত। বাদুড় এমন এক প্রাণি যারা ফসলের ক্ষতি করা নানা ধরনের কীটকে খেয়ে থাকে। কৃষকরা তাঁদের ফসলকে এসব কীট থেকে বাঁচাতে প্রতিবছর কোটি কোটি টাকার কীটনাশক কেনেন। তা মাঠে ছড়ান। যাতে তাঁদের কষ্টের ফসল পোকায় না খেয়ে যায়।
সেই পোকাদের কিন্তু নির্বিচারে খেয়ে চলে বাদুড়। ফলে কীটনাশকের খরচ অনেকটাই কমে যায়। শুধু আমেরিকাতেই বাদুড় এই ফসলের জন্য ক্ষতিকারক পোকাদের খেয়ে ফেলে মার্কিন মুলুকের কৃষকদের কীটনাশকের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে।
হিসাব বলছে মার্কিন মুলুক জুড়ে কীটনাশকের পিছনে কয়েক বিলিয়ন ডলার কম খরচ হয় কেবল বাদুড়ের কৃপায়। বাদুড়ের অন্যতম খাবার হল এই ফসলের কীটগুলি।
তাই তারা তা খেয়ে সাফ করে দেয়। যা ফসলে পোকার আক্রমণ কমিয়ে দেয়। ফলে কীটনাশকও কম ছড়াতে হয়। কৃষি অর্থনীতির ক্ষেত্রে বাদুড়ের এই অবদান কিন্তু সত্যিই মনে রাখার মত।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…