Lifestyle

বাদুড় সুন্দরী প্রতিযোগিতায় জয়ী শেক্সপিয়র

সুন্দরী প্রতিযোগিতা কি কেবল মানুষেরই হয়। অন্য কোনও প্রাণির ক্ষেত্রে হলে ক্ষতি কি। সেটা মাথায় রেখেই অনুষ্ঠিত হল বাদুড়দের সুন্দরী প্রতিযোগিতা।

বাদুড়দের সুন্দরী প্রতিযোগিতা। পড়ে একটু খটকা লাগল! কিন্তু সেটাই হয়েছে। বাদুড়দের সৌন্দর্য মূল্যায়ন হয়েছে। আর তারপর বেছে নেওয়া হয়েছে সেরা সুন্দরী বাদুড়কে। এমনিতেই ২০২০ সাল থেকে বাদুড় সারা বিশ্বেই বেশ চর্চিত। করোনা বিশ্বে থাবা বসানোর পর প্রথম আঙুলটা উঠেছিল বাদুড়ের দিকেই।

বাদুড় যে করোনার পিছনে হাত থাকা থেকে এখনও পুরোপুরি ক্লিনচিট পেয়েছে তাও নয়। সেই বাদুড়দের সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে বাদুড় সপ্তাহে। বাদুড়দের রক্ষা করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই সপ্তাহ পালন করা হয় আমেরিকা জুড়ে।

আমেরিকা জুড়ে সেই সময় একটি বাদুড়দের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবশ্যই এই প্রতিযোগিতায় জ্যান্ত বাদুড়রা এসে নিজেদের সৌন্দর্য তুলে ধরে এমনটা নয়। বরং বিভিন্ন ফটোগ্রাফার তাঁদের তোলা বাদুড়ের ছবি পাঠান।

সেসব ছবি থেকেই বেছে নেওয়া হয় বাদুড় সুন্দরীকে। এক্ষেত্রে বাদুড়দের যে কোনও প্রকারের ছবিই প্রতিযোগিতায় জায়গা পায়। এই প্রতিযোগিতায় সেরা বেছে নেওয়াটাও ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হাতে।

তাঁরাই স্থির করেন সেরা বাদুড় সুন্দরী কে হবে। সেই অনুযায়ী এ বছর বাদুড় সুন্দরী হয়েছে আমেরিকার অরিগন রাজ্যের একটি বাদুড়। যার নাম শেক্সপিয়র।

গত বছরও এই অরিগন থেকেই বারবার নামে একটি বাদুড় এই প্রতিযোগিতা জিতেছিল। ফলে পরপর ২ বার অরিগনের বাদুড় জিতে নিল সেরা সুন্দরীর তকমা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026