World

আরও এক দেশে বিক্রির ছাড়পত্র পেল ডিম থেকে নয়, গবেষণাগারে তৈরি মুরগির মাংস

মুরগির মাংস। কিন্তু তা ডিম ফুটে সাধারণ নিয়মে তৈরি মুরগির নয়। এ মুরগি গবেষণাগারে তৈরি হচ্ছে। তা এবার আরও একটি দেশে বিক্রি ছাড়পত্রও পেয়ে গেল।

এই সিদ্ধান্তকে বলা হচ্ছে যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ গবেষণাগারে তৈরি হওয়া মুরগির মাংস এবার মানুষ কিনে খেতে পারবেন। এই বিশেষ মাংস বিক্রিতে ছাড়পত্র মিলল সরকারের।

আমেরিকার কৃষি মন্ত্রক এই গবেষণাগারে তৈরি মুরগির মাংসে ছাড়পত্র দিয়েছে। ফলে তা এবার মার্কিন বাজারে বিক্রি হতেই পারে। এই নিয়ে এই ধরনের মাংস ২টি দেশে ছাড়পত্র পেয়ে গেল।

এই মুরগি কিন্তু ডিম ফুটে যেভাবে স্বাভাবিক নিয়মে মুরগি বেড়ে ওঠে তেমন ভাবে হয়না। বরং মুরগিরই কোষ নিয়ে তা থেকে এই মুরগি তৈরি করা হয় গবেষণাগারে। যা থেকে মাংস পাওয়া যায়।

যাকে বলা হচ্ছে ভাল মাংস। অবশ্যই মাংসের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকলে যে তা সরকারি ছাড়পত্র পেত না তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরাও।

মাংসের বাজার এবং খাদ্য প্রণালীতে এ এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে মেনে নিচ্ছে এই উপায়ে মাংস তৈরি করে তা বিক্রিতে অগ্রণী সংস্থা গুড মিট অ্যান্ড ইট জাস্ট। এই সংস্থা অবশ্য আগেই সিঙ্গাপুরে তাদের তৈরি এই বিশেষ মাংস বিক্রি করা শুরু করেছিল।

২০২০ সালে সিঙ্গাপুরে এই মাংস বিক্রি শুরু করে সংস্থা। আমেরিকায় চালুর জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। অবশেষে ২০২৩-এ এসে সেই ছাড়পত্রে পেয়ে গেল তারা।

গুড মিট অ্যান্ড ইট জাস্ট বিশ্বের একমাত্র সংস্থা যারা এভাবে মুরগির কোষ সংগ্রহ করে তা থেকে মুরগি তৈরি করে মাংসের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026