SciTech

মানুষ নয়, এবার মিলল মৌমাছিদের টিকাকরণের অনুমতি

মৌমাছিদের টিকাকরণে এবার মিলল অনুমতি। পতঙ্গদের টিকাকরণ শুনে একটু অবাক লাগলেও মানুষের ভালোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

টিকাকরণ সাধারণভাবে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। আবার গৃহপালিত অনেক পশুরও টিকাকরণ হয়। যেটা শোনা যায়নি তা হল পতঙ্গদের টিকাকরণ। এবার সেই প্রায় সকলের চেনা এক পতঙ্গের টিকাকরণের অনুমতিও মিলল। তবে এর পিছনে মানুষের সুবিধার একটা যোগ রয়েছে।

সাধারণভাবে এই পতঙ্গগুলি পরাগমিলনের কাজটি করে দেয়। ফলে তা যে কোনও ফলনে উপকারি ভূমিকা নেয়। আবার এক সুসম তরলের যোগানও দাঁড়িয়ে আছে এ পতঙ্গের ওপর। মৌমাছিদের হাত ধরে সেই মধু শিশু থেকে বৃদ্ধ, সকলের জন্য এক স্বাস্থ্যকর খাদ্যের যোগান দিচ্ছে।

সেই মৌমাছিরা আমেরিকায় এক ব্যাকটেরিয়া জনিত রোগের কোপে পড়ছে। একবার তাতে আক্রান্ত হলে মৌচাকে থাকা প্রায় সব মৌমাছি আক্রান্ত হচ্ছে এবং তাদের অকাল মৃত্যু হচ্ছে।

আমেরিকায় মধু উৎপাদন থেকে পরাগ মিলন সবই নির্ভর করে মৌমাছির ওপর। মৌমাছিরা এখন ফাউলব্রুড রোগে আক্রান্ত হচ্ছে। তাই তাদের রক্ষা করতে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার একটি টিকার অনুমোদন দিয়ে দিল।

টিকাটি দেওয়া হলে মৌমাছিরা ফাউলব্রুড রোগ থেকে রেহাই পাবে। ডায়মন্ড অ্যানিম্যাল হেলথ কোম্পানি নামে একটি সংস্থা এই টিকা তৈরি করেছে।

টিকাটি কিন্তু মানুষের মত সিরিঞ্জে করে শরীরে প্রবেশ করাতে হয়না। এটি যে শ্রমিক মৌমাছিরা রয়েছে তাদের খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। যা তারা খেলে তাদের দেহে আপনা থেকেই প্রবেশ করবে প্রতিষেধক।

এই টিকাটি আবিষ্কার একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখছেন বিশেষজ্ঞেরা। কারণ এই ফাউলব্রুড রোগ মৌমাছি সাম্রাজ্যকে উজাড় করে দিতে পারে। লক্ষ লক্ষ মৌমাছির মৃত্যু ঘটাতে পারে। তা থেকে মৌমাছিরা রক্ষা পাবে এই টিকা দিতে পারলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026