World

স্টেজে দাঁত খুলে হাতে, আশ্চর্য উপায়ে সামলে নিলেন সুন্দরী তরুণী

সুন্দরী প্রতিযোগিতায় নিজেকে নিখুঁতভাবে তুলে ধরাটা একটা বড় কাজ। কিন্তু সেখানেই কিনা দাঁত খুলে হাতে চলে এল সুন্দরী প্রতিযোগীর।

সুন্দরী প্রতিযোগিতার আসরে ঘটে গেল আশ্চর্য কাণ্ড। এক তরুণীর দাঁত খুলে চলে এল তাঁর হাতে। এত দর্শকের সামনে এমন বিড়ম্বনায় যে কারও ঘাবড়ে যাওয়ার কথা। তবে ওই তরুণী নিজেকে আশ্চর্য ভাবে সামলে নেন।

প্রথমে তিনি সুসজ্জিত হয়েই সুন্দরী প্রতিযোগিতার স্টেজ ধরে হেঁটে আসেন। তারপর নিজের সম্বন্ধে একটা দুটো কথা বলতে যান। এখানেই হয় বিপত্তি। হাসি মুখে যা বোঝা যায়নি, তা কথা বলতেই বোঝা গেল।

কথা বলতে গিয়ে তাঁর নকল দাঁতের পাটি খুলে বেরিয়ে এল। তাঁর আসল দাঁতের গড়নও স্পষ্ট নজরে পড়ে সকলের। কোনওক্রমে খুলে আসা নকল দাঁত হাত দিয়ে সামলে দর্শকদের দিক থেকে ঘুরে পিছন ফিরে যান ওই তরুণী। তারপর সময় নষ্ট না করে দাঁত সামলে ফের ঘুরে দাঁড়ান।

দমবার পাত্রী তিনি নন। দ্রুত নিজেকে স্বাভাবিক করে তুলে সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীর মতই হেঁটে যান স্টেজে। যেন কিছুই হয়নি। দাঁত খুলে আসায় এতটুকুও বিচলিত না হয়ে তিনি যে নিজেকে সামলে নেন এটা দেখে দর্শকরাও তাঁকে উৎসাহ দেন।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। মিস গ্র্যান্ড থাইল্যান্ড নামে সুন্দরী প্রতিযোগিতার এই দাঁত খুলে আসার ঘটনা খবর হতে সময় নেয়নি। দ্রুত বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। কমোলওয়া চানাগো নামে ওই তরুণীর নিজেকে সামলে নেওয়ার তারিফ করেছেন প্রায় সকলেই।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026