কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ইঁদুর, প্রতীকী ছবি
গাঁজা পেলেই খেয়ে নিচ্ছে। কিছুতেই তাদেরকে গাঁজা থেকে দূরে রাখা যাচ্ছেনা। গাঁজা খেয়ে যে শান্ত হচ্ছে তা তো নয়। গাঁজা খেয়ে চারিদিকে তাণ্ডব চালাচ্ছে তারা। নষ্ট করে দিচ্ছে জিনিসপত্র। একেবারে তছনছ শুরু করে দিচ্ছে।
এমন অবস্থা যে এই ইঁদুরদের গাঁজা থেকে দূরে রাখা যাচ্ছেনা। অনেক সময়ই নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলিকে তারা প্রমাণ হিসাবে সংরক্ষিত করে।
যেখানে প্রমাণ হিসাবে গাঁজা রাখা হয় সেখানকার খবর কোনওভাবে সেখানে থাকা কিছু ইঁদুরের কাছে পৌঁছেছিল। ব্যস আর যায় কোথায়! পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজা খেয়ে সাফ করে দিচ্ছে তারা।
টেক্সাসের হিউস্টন শহরে পুলিশ দেখছে তাদের রাখা প্রমাণ সাফ করে দিচ্ছে ইঁদুররাই। ইঁদুরদের ওপর তারা এতটাই রেগেছে যে ইঁদুরগুলিকে মাদকাসক্ত ইঁদুর বলে কটাক্ষ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে তারা ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে একটি ঘরে রেখেছিল। সেখানেই হানা দেয় ইঁদুররা। তারপর অনেক গাঁজা খেয়ে ফেলে।
গাঁজা খাওয়ার পর তারা ওই ঘরের সব জিনিসপত্রও নষ্ট করে দেয়। পুলিশের তরফে এটাও স্বীকার করা হয়েছে যে এত গাঁজা পাতা খেয়ে ফেলার প্রভাব ইঁদুরদের ওপর পড়েছে।
তাদের মধ্যে একটা মাদকাসক্ত প্রভাব ছড়িয়ে পড়েছে। তাদের আর এই পাতাগুলি থেকে দূরে রাখা যাচ্ছেনা। ঠিক খুঁজে এসে হাজির হচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজছে শহরের পুলিশ বিভাগ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…