World

রাস্তার ধারে পড়ে থাকা বন্ধ সিন্দুকের রহস্য ক্রমশ দানা বাঁধছে

পুলিশও বুঝে উঠতে পারছেনা কি আছে ওই সিন্দুকে। সেটিকে রাস্তার ধারে এভাবে ফেলে যাওয়ারই বা মানে কি। কিছুই পরিস্কার নয়।

পিচ ঢাকা সড়ক পথ। হাইওয়ে হওয়ায় সর্বত্র যে জনবসতি রয়েছে এমনটা নয়। তেমনই সেই হাইওয়ের ধারে একটা ফাঁকা জায়গায় পড়ে আছে একটি বিশাল সিন্দুক। একেবারে সেই আদ্যিকালের সিন্দুকের মত দেখতে নয়। দেখতে আধুনিক।

বড় ধাতব বাক্সের মতন। তবে তা বন্ধ করা। খুলতে গেলে ভাঙতে হবে বা ধাতব পাত কেটে ফেলতে হবে। যদিও সে রাস্তায় শুরুতেই হাঁটতে চায়নি স্থানীয় পুলিশ। বরং এ সিন্দুকের রহস্য উন্মোচনের চেষ্টা করে।

পুলিশ ওই সিন্দুকের কথা জানার পর সেই জায়গায় পৌঁছে যায়। তারপর সেটিকে ঘিরে নেয়। পরীক্ষা করে দেখে সিন্দুকটিকে। বিষয়টি নিয়ে কারও কিছু জানা আছে কিনা তার খোঁজ শুরু করেন পুলিশ আধিকারিকরা।

তাতেই তাঁরা এক ব্যক্তির কাছে জানতে পারেন যে ওই ব্যক্তি সিন্দুকটিকে নামাতে দেখেছেন। একটি গাড়িতে করে ওই সিন্দুকটি আনা হয়। এক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হবে এমন ব্যক্তি সিন্দুকটিকে গাড়ি থেকে টেনে নামান।

তারপর সেটিকে রাস্তার ধারে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যান। পুলিশ এটা বুঝে উঠতে পারছেনা ওই ব্যক্তি এত বড় একটা সিন্দুক এভাবে রাস্তার ধারেই ফেলে গেলেন কেন!

রহস্যের জট খোলার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেখানেই একটি রাস্তার ওপর এই পরিত্যক্ত সিন্দুকটি পড়ে ছিল। এই সিন্দুকের খবর বহু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026