World

৭ কোটি টাকায় বিক্রি হল ১টা পুরনো বই, কি রয়েছে সেই বইয়ে

১টা পুরনো বইয়ের দাম ৭ কোটি টাকা হতে পারে বললে অনেকে বিশ্বাস করবেননা। কিন্তু সেই দামেই বিক্রি হয়ে গেল ১টা বই। যে বইয়ের চরিত্র সকলের চেনা।

একটি বই। বিশ্বের অন্যতম চর্চিত বই। যে বইয়ের চরিত্রই অসামান্য। বইটি ভূতের বই হিসাবেই পরিচিত। যা প্রথম ছাপা হয়েছিল ১৮১৮ সালে। তা বিক্রি হয়ে গেল ৭ কোটি ৪ লক্ষ টাকায়। কিন্তু কেন?

১৮১৮ সালের অনেক বই বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এটার এত দাম! বইটি মেরি শেলি-র লেখা। যে বইটি তিনি তাঁর ২১ বছর বয়সে লিখেছিলেন। আর তা আজও পৃথিবীর মানুষের কাছে সমান জনপ্রিয়।

ব্রিটিশ এই মহিলা লেখকের এই ১৮১৮ সালে প্রকাশিত বইটির একটিমাত্র কপিই ব্যক্তিগত সংগ্রহে ছিল। সেটিই এবার নিলাম হয়ে গেল। সেখানে তার যা দাম উঠল তা ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪ লক্ষ টাকার শামিল।

বইটির নাম ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্যা মডার্ন প্রমিথিউস’। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র যা আজও বিশ্বজুড়ে আলোচিত হয়। বারবার তার নাম উঠে আসে।

১৮১৮ সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কপিগুলির মধ্যে ৩টি কপি আজও রয়ে গেছে। গোলাপি মলাটে এই ৩টি কপির আবার একটিমাত্র কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। সেটা নিলাম হল।

বাকি ২টি রয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। ফলে বিশ্বজুড়ে একটিমাত্র কপি হয়ে যাওয়ায় এটির দাম এমন চরমে পৌঁছে গেল। অনেকেই এই অতি পুরনো বইটির দাম শুনে বিশ্বাস করতে পারছেন না।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026