World

কাছেই সমুদ্রের তলদেশে পাওয়া কিছু টুকরোর রক্ষণাবেক্ষণে টাকা ঢালল আমেরিকা

খুব দূরে নয়। কাছেই সমুদ্রের তলায় পড়ে আছে কিছু টুকরো। তাও বহু পুরনো। কিন্তু সেই টুকরোগুলির রক্ষণাবেক্ষণে মোটা টাকা ঢালল আমেরিকা।

কোথায় আমেরিকা আর কোথায় ভারত মহাসাগর! সেই ভারত মহাসাগরের জলের তলায় পড়ে আছে কিছু ভাঙাচোরা টুকরো। ভারতের খুব কাছেই বলা চলে।

শ্রীলঙ্কার ২ ডুবুরি সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানোর সময় তাঁদের নজরে পড়ে এই টুকরোগুলি। সন্দেহ হয় তাঁদের। তাঁরা সেগুলি ভাল করে খতিয়ে দেখে সেগুলির যথেষ্ট ছবি তুলে নিয়ে আসেন। শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরটি ভারত মহাসাগরের ওপর অবস্থিত। সেখানেই জলের তলায় ওই টুকরোর খোঁজ পান ২ ডুবুরি।

টুকরোগুলি খতিয়ে দেখার পর জানা যায় ওই কিছু টুকরো আসলে অমূল্য ধন! ভারত মহাসাগর ও এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে পুরনো জাহাজের অংশ সেগুলি। যেটি বহুকাল আগে ডুবে যায়।

সেই জাহাজের কয়েকটি ধাতব পাতের টুকরো পাওয়া যায় জলের তলায়। এছাড়া আশপাশে পাওয়া যায় মাটির পাত্র, কাচের টুকরো এবং ধাতুর তৈরি কিছু জিনিস।

প্রাচীনকালে ব্যবসার কাজে এই জাহাজটি ব্যবহার হত। শ্রীলঙ্কারই একটি গ্রামের নামে এই জাহাজের নাম ছিল গোদাওয়া জাহাজ। সেই প্রাচীন জাহাজের যে কিছু ধ্বংসাবশেষ, এখনও জলের তলায় পড়ে আছে।

তা যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় এবং তা নিয়ে তথ্য ভিত্তিক কাজ এগোতে পারে সেজন্য আমেরিকা শ্রীলঙ্কার সংস্কৃতি মন্ত্রককে মোটা অর্থ দান করেছে।

ভারতীয় মুদ্রায় ৬৮ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। শ্রীলঙ্কা সরকারকেও এটি রক্ষণাবেক্ষণে জোর দিতে অনুরোধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026