সোফিয়ার চোখে গ্রহাণুতে জলের অণু, ছবি – সৌজন্যে – সাউথওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউট
মহাশূন্যে জলের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন বিজ্ঞানীরা। কারণ জলই জীবন। পৃথিবীতে প্রাণ রয়েছে কারণ জল আছে। সৌরমণ্ডলে চাঁদ হোক বা মঙ্গলগ্রহ বা অন্যকোনও গ্রহে জলের অস্তিত্বের খোঁজ অনেক দিন ধরেই চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। এখন উন্নত প্রযুক্তির হাত ধরে সৌরমণ্ডলের বাইরেও খোঁজ চলছে জোরকদমে।
সৌরমণ্ডলের বাইরের মহাশূন্যকে চেনার চেষ্টা চলছে নিরন্তর। সৌরমণ্ডলের বাইরের ৪টি গ্রহাণুকে চেনার লড়াই চালাচ্ছিলেন বিজ্ঞানীরা।
স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি বা সোফিয়া যা নাসা এবং জার্মান স্পেস এজেন্সির যৌথ প্রকল্প তার চেষ্টায় আইরিস ও মাসালিয়া নামে ২টি গ্রহাণুকে পর্যালোচনার কাজ চলছিল।
আর ঠিক তখনই ওই ২টি গ্রহাণুতে আণবিক জলকণার খোঁজ পান বিজ্ঞানীরা। এই প্রথম মহাশূন্যে কোনও গ্রহাণুতে জলের খোঁজ পেলেন তাঁরা।
পৃথিবীতে যেভাবে জল এসেছিল সেভাবেই পৃথিবীর বাইরেও মহাশূন্যের যেকোনও জায়গায় জল আসবে। মহাশূন্যে ছড়িয়ে থাকা অগুন্তি গ্রহ, উপগ্রহ, গ্রহাণুতেও সেই একই পদ্ধতিতে জল আসবে।
বিজ্ঞানীরা তাই বোঝার চেষ্টা করছেন এই ২টি গ্রহাণু আইরিস ও মাসালিয়ায় এই আণবিক জলকণা এল কোথা থেকে। এই ২টি গ্রহাণুতে এই জলের খোঁজ তাঁদের নতুন আশা দেখিয়েছে।
বিজ্ঞানীরা পৃথিবী ছাড়াও অন্য কোথাও মানুষের বসবাসযোগ্য স্থান খুঁজে বেড়াচ্ছেন। সেই লড়াইয়ে তাঁদের এই জলের খোঁজ অনেকটা এগিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…