World

মল থেকে বার হল এক আজব জিনিস, তবে সেটি খোলা হল না

একটি মল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। সেইমত ভাঙাও শুরু হয়। সেই সময় একটি ক্যাপসুল পান কর্মীরা। কিন্তু তা খেলার চেষ্টাই করলেন না কেউ।

মলটি ভেঙে ফেলা হবে। এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আসে কার্যকর হওয়ার সময়। ফাঁকা মলটির সর্বশেষ খোলা থাকা দোকানটিও গতবছর সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে গেছে। তারপর থেকে ফাঁকা শপিং মলটি একাকী পড়েছিল। সেখানে কারও আসা যাওয়া ছিলনা।

সেই মল ভেঙে ফেলার কাজ শুরু হয়। ২০০০ সালে তৈরি হওয়া মলটি সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারল না। এদিকে তা ভাঙার সময় এক আজব জিনিস হাতে পেলেন শ্রমিকরা।

একটি ক্যাপসুল হাতে পেলেন তাঁরা। এখন অনেক বাড়ি তৈরির সময় তার ইতিহাস লিপিবদ্ধ করে সেই বাড়ির ভিত তৈরির সময় মাটিতে পুঁতে দেওয়া হয়।

সে বাড়ি ভাঙা হলে তা ফের উদ্ধার হয়। এই ক্যাপসুলটি অবশ্য সেক্ষেত্রে একটু আলাদা। কারণ এই ক্যাপসুলটির ওপর লেখাই ছিল ২০৩৩ সালের জানুয়ারির আগে যেন সেটি খোলা না হয়।

প্রশাসনিক আধিকারিকরা এই ক্যাপসুলটি হাতে পাওয়ার পর ওই লেখাটি দেখতে পান। যেখানে ২০৩৩ সালের আগে তা খুলতে মানা করা হয়েছে। যদিও খুলে তাঁরা ফেলতেই পারতেন।

কিন্তু এই বার্তাকে সম্মান জানিয়ে তাঁরা স্থির করেছেন এই মল ভেঙে যে নতুন নির্মাণ হবে তার তলায় এটিকে পুঁতে দেওয়া হবে। তাঁরা সেটি এখন ভেঙে দেখার চেষ্টা করবেননা। তার ভিতরে কি রয়েছে তাও জানার চেষ্টা করবেননা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026