Kolkata

ভারতীয় রাজনীতির নক্ষত্রপতন, চলে গেলেন সোমনাথ চট্টোপাধ্যায়

লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সকাল ৮টা ১৫ মিনিটে মৃত্যু হল এই রাজনৈতিক ব্যক্তিত্বের। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সোমনাথবাবু। বাড়ি থেকেও বার হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার তাঁর অবস্থা সঙ্কটজনক হয়। তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। এই খবর শোনার পর থেকেই হাসপাতালে ভিড় জমতে শুরু করে।

অসমের তেজপুরে জন্ম সোমনাথ চট্টোপাধ্যায়ের। তবে স্কুল জীবন কাটে কলকাতায়। মিত্র ইন্সটিটিউশনে। কলেজ জীবনে প্রেসিডেন্সিতে পড়াশোনা। পরবর্তী সময়ে আইন নিয়ে পড়াশোনা করতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন। পাশ করে ফিরে আসেন কলকাতায়। হাইকোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালে প্রথম সাংসদ হন। এরপর জীবনে ১০ বার সাংসদ নির্বাচিত হয়েছেন। লোকসভার স্পিকার হিসাবে দেশ জুড়ে সুখ্যাতি অর্জন করেন সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর সব দলের সাংসদদের লোকসভায় মত প্রকাশের সমান সুযোগ দেওয়ার প্রবণতা তাঁকে স্পিকার হিসাবে সাফল্যের চুড়োয় পৌঁছে দেয়। শেষের দিকে তাঁর সঙ্গে সিপিএমের দূরত্ব তৈরি হয়েছিল। সোমনাথ চট্টোপাধ্যায়ের জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন অনেকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026