কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে রাতের আকাশ, প্রতীকী ছবি
মহাকাশে বিস্ময়ের অন্ত নেই। নিরন্তর কিছু না কিছু তো ঘটেই চলেছে। তার সামান্যই মানুষ দেখার সুযোগ পান। যেমন আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিশ্ববাসী এক বিরলতম মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চলেছেন।
সৌরমণ্ডলের এখন গ্রহ সংখ্যা ৮। যার মধ্যে পৃথিবীও একটি। পৃথিবী থেকেই যেহেতু দেখা যাবে তাই পৃথিবী বাদ। বাকি ৭টি গ্রহের মধ্যে মঙ্গলগ্রহ বাদ দিয়ে ৬ গ্রহ এবার এক লাইনে দেখা যেতে চলেছে।
ফেব্রুয়ারি মাস জুড়েই তাদের অবস্থান প্রায় এক লাইনেই রয়েছে। তবে এই দৃশ্য সবচেয়ে ভালভাবে দেখা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ওইদিন সন্ধে নামার পর দিগন্তের কিছুটা ওপরে এক লাইনে ধরা দেবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, নেপচুন ও ইউরেনাস। ৬টি গ্রহ এক লাইনে দেখার সুযোগ অতি বিরল। সেটাই ২৮ ফেব্রুয়ারি আকাশ পরিস্কার থাকলে দেখতে পাওয়া যাবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশ যদি পরিস্কার থাকে তাহলে ৬টি গ্রহের মধ্যে ৪টিই খালি চোখে দেখা যাবে। কেবল নেপচুন ও ইউরেনাসকে দেখতে হলে শক্তিশালী বাইনোকুলার বা টেলিস্কোপ লাগবে। এই ২ গ্রহকে খালি চোখে দেখা যাবেনা।
খালি চোখে দেখলে বুধকেও দেখতে একটু অসুবিধা হতে পারে। তবে টেলিস্কোপ বা শক্তিশালী বাইনোকুলার ব্যবহার করতে পারলে এই ৬ গ্রহকেই এক লাইনে পরপর দেখার সুযোগ পাওয়া যাবে। কেবল আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধে নামার অপেক্ষা করতে হবে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…