World

হাততালি দিয়ে বিশ্বরেকর্ড বিস্ময় বালকের

কত জোরে হাততালি দেওয়া যায়, আর কত তাড়াতাড়ি দেওয়া যায়, এই নিয়েই দিনরাত ডুবে থাকত শিশুটি। জেদ চেপে গিয়েছিল, যে করেই হোক রেকর্ড তাকে গড়তেই হবে।

বয়স মাত্র ৯। এই বয়সে ছেলেপুলেদের সাধারণত ঝোঁক থাকে খেলাধুলোর দিকে। তা সেই খেলা ইনডোর হোক বা আউটডোর। তবে সেভেন ওয়েডের খেলাধুলার থেকে বেশি আগ্রহ ছিল ড্রাম বাজানোর দিকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের মায়ামির সেভেন তার পরিবারের সঙ্গে থাকে। আসলে ছোটবেলা থেকে চোখের সামনে সে তার পরিবারের সদস্যদের ড্রাম বাজাতে দেখে এসেছে। তাই ড্রাম বাজানোর দিকে তার ঝোঁক ছিল খুবই স্বাভাবিক।

ড্রামের দ্রুত লয়ের ছন্দ একসময় দারুণ পরিকল্পনার জন্ম দেয় সেভেনের মাথায়। ড্রামের ছন্দের ক্ষিপ্রতাকে সে তুলে আনে তার ২ হাতের তালুতে।

কত জোরে হাততালি দেওয়া যায়, আর কত তাড়াতাড়ি দেওয়া যায়, এই নিয়েই দিনরাত ডুবে থাকত সেভেন। তার মনে জেদ চেপে গিয়েছিল, যে করেই হোক মার্কিন তরুণ এলি বিশপের রেকর্ড তাকে ভাঙতেই হবে। হারাতে হবে মিনিটে ১০২০টি তালি দিয়ে গিনেস বুকে নাম তুলে ফেলা বিস্ময় বালককে। সেই ইচ্ছাপূরণের পথে সেভেন পাশে পায় তার বাবা চিকাকো ওয়েডকে।

বাবার পরামর্শে রোজ দিনে ৩ বার আর সপ্তাহে ৫ দিন করে ঘড়ির কাঁটা দেখে শুরু হয় সেভেনের কঠিন সাধনা। বিশেষ কায়দায় তালি মারার যন্ত্রণাদায়ক অনুশীলনের ফলও সে পায় হাতেনাতে।

গিনেস বুকের আধিকারিকদের চোখ ছানাবড়া করে দিয়ে ঝড়ের গতিতে হাততালি দিয়ে সে ভেঙে দেয় এলির বিশ্বরেকর্ড। মিনিটে ১০৮০টি তালির বলে অসাধ্যসাধন করে ফেলে ৯ বছরের সেভেন।

তার সেই বিস্ময় তালির ভিডিও সম্প্রতি আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা এরমধ্যে নজর কেড়েছে দুনিয়াবাসীর। হাততালির ছোট্ট জাদুকরের এহেন পরিশ্রম ও অধ্যবসায়কে কুর্নিশ না জানিয়ে পারেননি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বতন তালি সম্রাট এলিও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026