এসএসকেএমে দিনভর অচলাবস্থা, সন্ধ্যায় উঠল কর্মবিরতি

এসএসকেএমে শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ। অভিযোগ ঘিরে পরিবারের লোকজনের সঙ্গে ইন্টার্নদের বচসা। পরে ইন্টার্নদের মারধরের অভিযোগ। আর সেই অভিযোগেই বৃহস্পতিবার সকাল থেকে এসএসকেএম অচল করে দিলেন ইন্টার্ন, জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফরা। তাঁদের কর্মবিরতির জেরে চূড়ান্ত ভোগান্তির শিকরা হতে হয় রোগী ও রোগীর পরিবারকে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। শাসনের গোলাবাড়ি এলাকা থেকে ৬ বছরের এক শিশুকে নিয়ে এসএসকেএমে হাজির হয় তার পরিবার। গুরুতর আহত ওই শিশুকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। অভিযোগ সেখানে শিশুটির চিকিৎসা না করে দীর্ঘক্ষণ তাকে ফেলে রাখা হয়। কেন শিশুটিকে দ্রুত পরীক্ষার দাবিতে ইন্টার্নদের সঙ্গে পরিবারের লোকজনের ঝগড়া শুরু হয়। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের দাবি সেই সময়ে আচমকাই তাদের ওপর চড়াও হন শিশুর পরিবারের লোকজন। কয়েকজনকে মারধরও করা হয়। পরে ভবানীপুর থানায় পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইন্টার্নরা। এরপরই নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন তাঁরা। অন্দোলনরত ইন্টার্ন, জুনিয়র ডাক্তারদের দাবি তাদের ওপর চড়াও হওয়ার ঘটনা প্রায়শই হয়। ঘটনা ঘটলে তাদের সুরক্ষার বন্দোবস্ত করা হয়। কয়েকদিনের পর যে কে সেই। তাদের উপযুক্ত সুরক্ষার দাবিতে কর্মবিরতির পাশাপাশি তারা হাসপাতালের ডিরেক্টরকে ঘেরাও করে রাখেন। এদিকে হাসপাতালে এই অচলাবস্থাকে ভালো চোখে নেয়নি রাজ্য সরকার। যেসব ইন্টার্ন থেকে জুনিয়র ডাক্তার কর্মবিরতিতে যোগ দিয়েছেন তাঁদের নামের তালিকা চেয়ে পাঠান রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা পর্যন্ত রোগীদের চরম দুর্ভোগের পর অবশেষে ওঠে ইন্টার্নদের কর্মবিরতি। কাজে যোগ দেন ইন্টার্ন ও জুনিয়র ডাক্তাররা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026