বাঁশ বার করে অস্ত্রোপচারে সাফল্য পেল এসএসকেএম

জটিল অস্ত্রোপচারে সাফল্য পেলেন এসএসকেএমের চিকিৎসকেরা। কলকাতার চিকিৎসা পরিষেবার জন্য এটা অবশ্যই উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সূত্রের খবর, গত বুধবার সন্ধেবেলা দিঘা থেকে নন্দকুমার মোড়ের দিকে বাস নিয়ে আসছিলেন লক্ষ্মীকান্ত ভুঁইয়া। হাঁসুয়ার কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। উল্টে যায় বাসটি। সেইসময় বাঁশ বোঝাই লরিটি থেকে একটি বাঁশ কোনওভাবে বাসের চালকের আসনে থাকা লক্ষ্মীকান্তবাবুর বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বার হয়ে যায়। এভাবেই এফোঁড় ওফোঁড় অবস্থায় তাঁকে দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা দেখেন বাঁশ এমনভাবে তাঁর দেহে ঢুকে আছে যে তাঁকে শুইয়ে অস্ত্রোপচার করা যাবে না। ফলে বসা অবস্থাতেই তাঁর ওপর অস্ত্রোপচার করতে হবে। অগত্যা সেভাবেই আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় লক্ষ্মীকান্তবাবুর দেহ থেকে বাঁশ বার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান রোগীর অবস্থা স্থিতিশীল। কলকাতায় এমন এক অস্ত্রোপচার নয়া নজির গড়ল সন্দেহ নেই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026