Entertainment

ভাইয়ের সঙ্গে বিকিনিতে পোজ, নেটিজেনদের কোপে সারা আলি খান

বলিউডে এখন তারুণ্যের রমরমা। তরুণ মুখের নায়ক, নায়িকারা যথেষ্ট কাজ পাচ্ছেন। ভাল কাজ করছেন। এঁদের মধ্যে যেমন প্রখ্যাত বলিউড তারকাদের সন্তানেরা রয়েছেন, তেমনই অন্যরাও। তারকাকন্যা হিসাবে বলিউডে পা দিলেও নিজের অভিনয় গুণে নিজের একটা জায়গা ইতিমধ্যেই বলিউডে বানিয়ে নিয়েছেন সইফ কন্যা সারা আলি খান। সাধারণত তিনি ইন্টারনেটে ট্রোলড হন না। কিন্তু এবার হলেন।

পড়ুন : সারা আলি খানের হাত ধরে চুম্বন ফ্যানের, এক ঝটকায় সরালেন হাত

অনেক সময়ই নায়িকাদের স্বল্প বসনা অবস্থায় দেখা যায় নানা ছবিতে। সে ছবি তাঁরাই সোশ্যাল সাইটে পোস্ট করেন। সে নিজে বেড়াতে গিয়েই হোক বা প্রেমিকের সঙ্গে কোথাও একাকী! কিন্তু ভাইয়ের সঙ্গে সমুদ্র তীরে বিকিনি পড়ে ছবি! এমনটা বড় একটা দেখা যায়না। কিন্তু সারা এমনটাই করেছেন।

পড়ুন : বৌদি কাকে বললি রে, তেড়ে গেলেন সারা আলি খান

ভাই ইব্রাহিমের সঙ্গে সমুদ্রের ধারে বিকিনি পরে ছবি দিয়ে নেটিজেনদের কোপেও পড়তে হয়েছে তাঁকে। নেটিজেনদের আপত্তি সারার পোশাকে নয়। বিকিনিতে ছবি তিনি দিতেই পারেন। কিন্তু ভাইয়ের সঙ্গে তাঁর পোজ নিয়ে।

ভাই ইব্রাহিমের সঙ্গে সারা আলি খান, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @saraalikhan95

যেভাবে সারা ভাই ইব্রাহিমের সঙ্গে পোজ দিয়েছেন তাতে তিনি স্বাভাবিক হলেও তাঁর ভাই বড় একটা সহজ হতে পারেননি বলে মনে করছেন নেটিজেনরা। আর সেখানেই তাঁদের আপত্তি। ভাইয়ের সঙ্গে এমন একটি পোজ তাঁরা অন্তত সারার কাছে আশা করেননি বলে জানিয়েছেন। তাঁদের দাবি, সারার সঙ্গে এমন একটি পোজ দিতে গিয়ে রীতিমত আড়ষ্ট তাঁর ভাই। তাঁর হাত দেখলেই তা বোঝা যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026