National

পদ্মাবতের পাল্টা, বনশালির মাকে নিয়ে সিনেমা বানাবে করণী সেনা

চেষ্টার ত্রুটি ছিল না। তবু দেশ জুড়ে পদ্মাবতের মুক্তি আটকাতে পারেননি তাঁরা। তাই এবার পাল্টা পদ্মাবত সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালির মাকে নিয়ে সিনেমা বানাবে শ্রী রাজপুত করণী সেনা। চিতোরগড়ে সাংবাদিক সম্মেলন ডেকে সেকথা জানিয়ে দিয়েছেন সংগঠনের জেলা সভাপতি গোবিন্দ সিং খাঙ্গারট। তিনি জানিয়েছেন, সিনেমার নাম হবে ‘লীলা কি লীলা’। আগামী ১৫ দিনের মধ্যেই মুহরত হবে। সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। রাজস্থান জুড়ে এই সিনেমার শ্যুটিং হবে। সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন অরবিন্দ ব্যাস। এক বছরের মধ্যেই সিনেমা সম্পূর্ণ করা হবে।

পদ্মাবত সিনেমার মুক্তিতে ছাড় দিয়ে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই অধিকারকে মান্যতা দেওয়ার কথাও জানিয়েছিল শীর্ষ আদালত। গোবিন্দ সিং খাঙ্গারট সেই রেশ ধরেই বলেন, তাঁদেরও তাই মত প্রকাশের স্বাধীনতা আছে। সঞ্জয় লীলা তাঁদের ‘মা’ পদ্মাবতীকে নিয়ে সিনেমা বানিয়েছেন। এবার তাঁরা সঞ্জয় লীলার মাকে নিয়ে সিনেমা বানাবেন। তবে তাঁদের দাবি, এই সিনেমায় তাঁরা দেখিয়ে দেবেন মাকে সম্মান জানানো কাকে বলে।

News Desk

ধনু রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 8, 2026

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026