World

মহিলারা সন্তানধারণে রাজি না হলে অন্য পদক্ষেপের পথে হাঁটল রাশিয়া সরকার

রাশিয়ায় যদি কোনও মহিলা সন্তানধারণে রাজি না হন তাহলে তাঁদের অন্য পথে হাঁটতে বাধ্য করতে চলেছে সে দেশের সরকার।

পৃথিবীর বেশ কয়েকটি দেশ এখন বার্ষিক জন্মহার নিয়ে চিন্তায় পড়েছে। যা কার্যত সরকারেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষকে সন্তানের জন্ম দিতে উৎসাহ দিতে একের পর এক সুবিধার ব্যবস্থা করেছে পুতিন সরকার।

কিন্তু তাতেও রাশিয়ার জন্মহার এখন ২০০ বছরে সর্বনিম্ন হারে পৌঁছে গেছে। যা কার্যত পুতিন সরকারের জন্য একটা বড় চিন্তার কারণ। রাশিয়ার স্থিতিশীল জন্মহার বজায় রাখার জন্য প্রতি মহিলা পিছু জন্মহার ২.১ হওয়া জরুরি। এমনই জানিয়েছেন সে দেশের বিশেষজ্ঞেরা।

কিন্তু এখন রাশিয়ায় মহিলা পিছু সন্তান জন্মের হার ১.৪। যা প্রয়োজনের চেয়ে অনেক নিচে। এই চিন্তা থেকে এবার রাশিয়ায় যে মহিলারা সন্তানধারণ করতে অনিচ্ছুক তাঁদের জন্য একটি নির্দেশনামা জারি করেছে সে দেশের সরকার। যা ওই মহিলাকে মানতেই হবে।

রাশিয়ায় একটি নতুন স্বাস্থ্য নির্দেশিকা জারি করা হয়েছে সন্তানধারণে অনিচ্ছুক মহিলাদের জন্য। সরকারের তরফে জানানো হয়েছে তাঁদের বাধ্যতামূলকভাবে সাইকোলজিস্টের কাছে যেতে হবে। তাঁদের সঙ্গে পরামর্শ করতে হবে।

দেশে জন্মহার বৃদ্ধি করতে পুতিন সরকার যে কতটা মরিয়া তা এই নির্দেশিকা থেকে প্রমাণ হচ্ছে। রাশিয়ায় সন্তানধারণ করতে চাইলে কর্মক্ষেত্রে ছুটিরও ব্যবস্থা করেছিল সরকার।

কিন্তু তাতেও রাশিয়ায় জন্মহার তলানিতেই। এবার তার থেকে বেরিয়ে আসতে সাইকোলজিস্টদের কাছে যেতে সেই মহিলাদের বাধ্য করার পথে হাঁটল সরকার, যাঁরা সন্তানধারণে অনিচ্ছুক।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *