State

রথযাত্রা স্থগিত, মাহেশে রথের দিনের পুজো হল নিয়ম মেনেই

শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এ রাজ্যের গৌরব। এবারই প্রথম মাহেশের রথের দড়িতে টান পড়ল না।

কলকাতা : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শ্রীরামপুরের মাহেশের প্রাচীন রথযাত্রা স্থগিত হয়েছে। ৬২৪ তম বর্ষ এবার। গত ৬২৩ বছর ধরে চলে আসা মাহেশের রথযাত্রায় কখনও এর আগে ছেদ পড়েনি। সেই ৬২৩ বছরের পরম্পরা এবার ভাঙল। বার হল না মাহেশের রথ। অবশ্যই তাতে মন খারাপ ভক্তদের। দূর দূর থেকেও মাহেশের রথ দেখতে মানুষ ভিড় জমান এখানে। এবার তা অমিল।

রথের দড়িতে টান না পড়লেও মাহেশের মন্দিরে এদিন পুজোয় খামতি রইল না। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এদিন সকালে মন্দির চত্বরেই বাইরে বারান্দায় এনে রাখা হয়। সেখানেই পুজো হয়। তবে ভক্তদের ভিড় করতে দেওয়া হয়নি। মন্দিরের সেবায়েত থেকে পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ববিধি, মুখে মাস্ক পরেই সকলে আসেন।

মন্দিরের তরফে এদিন মাহেশের মন্দিরেই একটি অস্থায়ী মাসির বাড়ি তৈরি করা হয়েছে। সেখানেই থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর শালগ্রাম শিলাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রদক্ষিণ করিয়ে সেই শালগ্রাম শিলা যাবে প্রতি বছর যে মাসির বাড়িতে জগন্নাথ যান সেখানে। এদিন রথের রশিতে টান না পড়ায় অবশ্য ভক্তদের মন খারাপ। মন খারাপ মেলা হল না বলেও। কারণ মাহেশের রথের সঙ্গে সঙ্গে মাহেশের রথকে কেন্দ্র করে রথের মেলার প্রসিদ্ধিও নেহাত কম নয়।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026