সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হল ইদ। প্রতি বছরের মত এবছরও সকালে রেড রোডে নমাজ পাঠে অংশ নেন কয়েক হাজার মানুষ। নমাজ পাঠে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যই বিশ্বকে শান্তির রাস্তা দেখাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর পরিবার তাঁকে সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দেয় বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এদিন নমাজের শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে খুশির ইদে সামিল হন সকলে। এদিন শহরের অন্যান্য প্রান্তেও ইদের নমাজ পাঠ হয়। একমাসের পবিত্র রমজানের উপবাসের পর এদিন এই খুশির উৎসবে সকাল থেকেই মাতোয়ারা সকলে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…