Kolkata

ছাত্র বিক্ষোভে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

প্রেসিডেন্সির শতাব্দী প্রাচীন হিন্দু হস্টেলে থাকার জায়গা চেয়ে প্রতিবাদ আছড়ে পড়ল। ছাত্রছাত্রীরা এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিক্ষোভে সামিল হন। হিন্দু হস্টেলে অবিলম্বে থাকার জায়গা চেয়ে সোচ্চার হন তাঁরা। চলতে থাকে স্লোগান, জমায়েত। এরমধ্যেই বিশ্ববিদ্যালয়ে হাজির হন উপাচার্য অনুরাধা লোহিয়া।

তিনি জানান, হিন্দু হস্টেল যে সময়ের মধ্যে সারানোর কথা সেই সময়ের মধ্যে পিডব্লিউডি সারিয়ে উঠতে পারেনি। এখনও ৪-৫ মাস সময় লাগবে বলে জানিয়েছে তারা। এই অবস্থায় তিনি আশা করছেন তার আগেই হয়তো হোস্টেলটি ছাত্রদের থাকার জন্য হাতে পাওয়া যাবে। তবে ছাত্রদের সুরক্ষার দিকটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই সেখানে কোনও সমঝোতা না করে হস্টেল সারানো হয়ে গেলেই তিনি ছাত্রদের সেখানে থাকার অনুমতি দিয়ে দেবেন।

এদিকে বর্তমানে ছাত্রদের হিন্দু হস্টেল সারানো পর্যন্ত রাজারহাটে একটি সরকারি হস্টেলে থাকার বন্দোবস্ত হয়েছে। কিন্তু সেখানে পানীয় জল থেকে সকালের খাবার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্ররা। এক্ষেত্রে উপাচার্য বলেন, পানীয় জলের জন্য সেখানে কুলার বসানো হয়েছে। রাতের খাবারও ছাত্ররা সেখানেই পাচ্ছেন। তবে সকালের খাবারটা প্রেসিডেন্সিতে এসে খেতে হচ্ছে। ৩০ টাকায় তাঁরা দুপুরের খাবার পাচ্ছেন। শুধু নিজেদের ঘরে বসে খাওয়া হচ্ছেনা এই যা। এটুকু মানিয়ে গুছিয়ে নেওয়া উচিত বলে মত প্রকাশ করেন উপাচার্য।

এদিকে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা তাঁদের অবস্থানে অনড়। যতদিন না হিন্দু হস্টেলে তাঁদের জায়গা হচ্ছে ততদিন পর্যন্ত প্রেসিডেন্সি চত্বরকেই তাঁরা হস্টেল হিসাবে নেবেন বলে জানিয়ে দিয়েছেন ছাত্ররা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026