World

৮০ বছর আগে হয়েছিল বিয়ে, দম্পতি পালন করলেন ৮০ তম বিবাহবার্ষিকী

৫০ বছরের দাম্পত্য জীবনই কম মানুষের জীবনে আসে। সেখানে ৮০ তম বিবাহবার্ষিকী! অবাক করা হলেও এক দম্পতি পালন করলেন তাঁদের ৮০ তম বিবাহবার্ষিকী।

৮০ বছর বাঁচেন এমন মানুষের সংখ্যাই কম। বিয়ে তো অনেক দূরের কথা! বিয়ের ৫০টি বছর পার করতে পারাই একটা মাইলস্টোন ছোঁয়া অনেক দম্পতির কাছে।

সন্তান, নাতিপুতি নিয়ে ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন অনেকের জীবনের স্বপ্ন হয়। সেখানে ৮০টি বসন্ত দম্পতি হিসাবে পার করা তো একটা বিরলতম অভিজ্ঞতা। অনেকেরই মনে হতে পারে বিয়েই যদি ৮০ বছর হয়ে গেল তাহলে তাঁদের বয়স কত?

সেটা ১৯৩৬ সাল। ২ জনেই তখন হাইস্কুলের পড়ুয়া। একই ক্লাসে পড়াকালীন তাঁদের আলাপ। সেই আলাপ ক্রমে প্রেমে পরিণত হয়। তারপর ১৯৪২ সালে তাঁরা বিয়ে করেন।

সেই থেকে দাম্পত্য জীবনের সূত্রপাত। এরপর বছরের পর বছর ঘুরেছে। মাঝে পেরিয়ে গেছে এক থেকে অন্য শতাব্দীতে পা রাখার মাহেন্দ্রক্ষণ।

এভাবেই ৮০টি বছর পার করে ২০২২ সালের ডিসেম্বরে তাঁরা পালন করলেন তাঁদের ৮০ বছরের বিবাহবার্ষিকী। বেশ ধুমধাম করেই পালিত হল দিনটা।

প্রসঙ্গত রবার্ট ও এডিথ এখন ১০২ বছর বয়স্ক নাগরিক। যেহেতু স্কুলে এক ক্লাসে পড়াকালীন আলাপ তাই ২ জনের বয়সও এক।

আমেরিকার পেনসিলভানিয়ার বাসিন্দা এই দম্পতি কিন্তু ৮০ তম বিবাহবার্ষিকীই শুধু পালন করলেন না, তাঁরা এক খবর তৈরি করলেন। একটা রেকর্ড গড়লেন।

যদিও পৃথিবীতে সবচেয়ে বেশি বছর দাম্পত্য জীবন কাটানো দম্পতির রেকর্ড হল ৮৬ বছর। সেই রেকর্ড ভাঙতে রবার্ট ও এডিথকে আরও কম করে ৭টি বসন্ত একসঙ্গে কাটাতে হবে। তাঁদের ৮০ তম বিবাহবার্ষিকীতে ২ জনের দীর্ঘায়ু ও আরও দীর্ঘ দাম্পত্য জীবন কামনা করেছেন সকলেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026