World

ছাদে পড়ে ৮ ফুটের আশ্চর্য ধাতব পাত, আওয়াজ পাননি গৃহস্থ

তাঁদের ছাদের ওপর পড়ে আছে একটি ৮ ফুটের পুরু ধাতব পাত। ওই বিশাল বস্তুটি যেখান থেকেই পড়ুক আওয়াজ তো হবেই। কিন্তু গৃহস্থ কোনও আওয়াজ পেলেননা।

বাড়ির ছাদে কিছু এসে পড়লে তার আওয়াজ বাড়ির বাসিন্দারা পাবেন। অবশ্যই ছোট কিছু হলে পাবেন না। তবে ভারী বড়সড় কিছু এসে পড়লে তো তার একটা জোড়াল আওয়াজ হবেই। অথচ এক্ষেত্রে কোনও আওয়াজ পাননি বাড়ির বাসিন্দা দম্পতি। এদিকে তাঁদের বাড়ির ছাদের ওপর পড়ে আছে একটি ৮ ফুট লম্বা ও ৩ ইঞ্চি পুরু ধাতব পাত।

যা উপর থেকে এসে পড়লে রীতিমত আওয়াজ হওয়ার কথা। বাড়ির লোকজন তো বটেই, এমনকি পাশের বাড়ির মানুষের শোনার কথা।

কোথা থেকে এল এমন এক পাত? বাড়ির লোকজনের ধারনা সেটি কোনও বিমান থেকে খসে পড়েছে। বিমানের অংশ সেটি। কিন্তু কোনও বিমান সংস্থা তো দাবি করেনি যে তাদের বিমান থেকে একটি ধাতব পাত খসে পড়েছে। তাহলে ওটা কি? তা অবশ্যই পরিস্কার নয়।

অত বড় ধাতব পাত এল কোথা থেকে? ওটা কিসের অংশ? সবই ধোঁয়াশায় আচ্ছন্ন। কারণ বিশেষজ্ঞেরাও প্রাথমিকভাবে বুঝে উঠতে পারেননি ওটি কিসের অংশ।

ঢালু ছাদের ওপর ওভাবে সেটিকে কেউ যে ফেলে যাবেন সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন সকলে। এখন প্রশ্ন হল তাহলে সেটি এল কোথা থেকে?

উপর থেকে পড়লেও আওয়াজ হবে। অথচ কেউ কোনও আওয়াজ পাননি। আপাতত পেনসিলভানিয়ার এই বাড়ির ছাদে ধাতব পাত একটা রহস্যই হয়ে রয়ে গেছে। তবে সেটি ঠিক কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে।

News Desk

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026