World

ঘর পরিস্কার ঠিকমত না করায় স্বামীকে ছুরি হাতে তাড়া করলেন স্ত্রী

ঘরদোর সব পরিস্কার করার কথা ছিল স্বামীর। কিন্তু তিনি তা ঠিক করে করেননি। এই অভিযোগে স্বামীকে ছুরি হাতে তাড়া করলেন স্ত্রী। ঘাড়ে আঘাতও করলেন।

স্বামীর দায়িত্বে ছিল ঘরদোর সব পরিস্কার করে ফেলা। বাড়ি পরিস্কার করার সেই দায়িত্ব তিনি ঠিকমত পালন করেননি। কেন করেননি? এই নিয়ে চাপা রাগটা জমে ছিল স্ত্রীর মনে। সেই নিয়ে কথা উঠতে তাই ছুরি হাতে নিয়ে স্বামীকে তাড়া করলেন স্ত্রী।

তারপর ঘাড়ে আঘাতও করলেন ছুরি দিয়ে। ঘর ঠিক করে পরিস্কার না করার কারণে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পৌঁছতে হল হাসপাতালে। বাড়ির সাফ সাফাই ঠিকমত না করায় কার্যত তাঁকে এভাবে শাস্তি দিলেন স্ত্রী।

অন্তত পুলিশের কাছে এমনই জানিয়েছেন অরবিন্দ সিং নামে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনায়। তবে যাঁদের মধ্যে এই ঘটনা তাঁরা ২ জনই ভারতীয়। কর্মসূত্রে সেখানে থাকেন।

যাঁর বিরুদ্ধে অভিযোগ, পেশায় শিক্ষিকা বছর ৪৪-এর চন্দ্রপ্রভা সিং পুলিশের কাছে পাল্টা দাবি করেছেন তিনি মোটেও স্বামীকে ছুরি মারেননি। তিনি তখন রান্না করছিলেন। হাতে থাকা ছুরি দিয়ে কুটনো কুটছিলেন।

সেই সময় তাঁর স্বামী এসে বলেন কোনও সাহায্য লাগবে কিনা। ঘর পরিস্কার না করে এভাবে সাহায্যের কথা বলায় তিনি রেগে যান। তিনি ছুরি হাতেই ঘুরে দাঁড়িয়ে কথা বলতে যান।

তখনই তাঁর হাতে থাকা ছুরি স্বামীর ঘাড়ে লেগে যায়। পুলিশ চন্দ্রপ্রভা সিংকে গ্রেফতার করে। পরে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে শর্ত সাপেক্ষে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026