অভিনেত্রীর লাল বিকিনিতে আটকে গেল চোখ

নিয়া শর্মা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @niasharma90

নতুন বছরে অনেকেই নিজেদের মতন করে শুভেচ্ছা জানাচ্ছেন। সেলেব্রিটিরা পরিবার, পরিজন, বন্ধুবান্ধব ছাড়াও তাঁদের অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছেন। তবে এমনভাবে বোধহয় খুব কম অভিনেত্রীই এবার নতুন বছরকে স্বাগত জানানোর কথা ভাববেন। পরনে কেবল ২টি বস্ত্র। রং লাল। লাল মানে একদম টুকটুকে লাল। সেই লাল বিকিনিতেই নিজেকে তুলে ধরলেন অভিনেত্রী নিয়া শর্মা।

নির্মেদ শরীরের প্রবল আবেদন ঝরে পড়েছে তাঁর পোস্ট করা ছবিতে। ইন্সটাগ্রামে নিয়ার ছবি পোস্ট করার পর অনেকেই বেশ কিছুক্ষণের জন্য ছবি থেকে চোখ সরাতে পারেননি। একদম যেন বিকিনি ফিট শরীর। সমুদ্রের কাছে তোলা এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হৈহৈ পড়ে গেছে। ঝলমলে রোদ আর প্রকৃতির মাঝে নিয়ার থেকে চোখ সরাতে পারছেন না কেউ।

নিয়া শর্মা কিন্তু টিভি তারকা হিসাব সারা দেশে যথেষ্ট জনপ্রিয়। ‘নাগিন’ সিরিয়াল তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে তুলে নিয়ে গেছে। কিন্তু সেই সিরিয়ালে নিয়া একদম উল্টো চরিত্রে। শান্ত, নির্বিবাদী চরিত্র। তাঁর সঙ্গে অনেকে অন্যায় করলেও তিনি তার প্রতিবাদ করতে পছন্দ করেননা সিরিয়ালে। সেই নিয়া যে এমন বিকিনি অবতারে সকলের মাথা ঘুরিয়ে দেবেন তা বোধহয় অনেকেই আন্দাজ করতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা