World

পুরনো জিনিসের দোকানের তাকে জীবন্ত দর্শন কিছু রয়েছে, সত্যিটা জেনে অবাক সকলে

দুষ্প্রাপ্য পুরনো জিনিসের দোকানে অনেক ক্রেতাই পছন্দের জিনিস খুঁজে বেড়ান। সেখানেই একটি তাকে জীবন্ত দেখতে কিছু রয়েছে দেখে ক্রেতারা কৌতূহলী হয়ে পড়েন।

বহু পুরনো ও দুষ্প্রাপ্য সব জিনিসে ঠাসা দোকানটি। সেসব জিনিস কেনার মানুষের অভাব নেই। ক্রেতাদের ভিড় তাই সেখানে লেগেই থাকে। ক্রেতারা ঘুরতে ঘুরতে একসময় একটি তাকের সামনে দাঁড়িয়ে পড়েন। সেই তাকেও সারি দিয়ে জিনিস রাখা।

সেখানেই একটি রঙিন মুরগির মত দেখতে কুকি জার রাখা ছিল। তার পাশে যেটা ছিল সেটা অবশ্য সব কিছুর চেয়ে আলাদা। দোকানে এত জিনিস থাকা সত্ত্বেও এই কুকি জারটির পাশে যেটি রয়েছে তা অনেক বেশি জীবন্ত। যেন সত্যিই জ্যান্ত কিছু রয়েছে সেখানে।

ক্রেতারা সেটি দেখার পর অবাক হয়ে যান। দোকানের বিক্রেতাদের কাছে বিষয়টি সম্বন্ধে জানতে চান। ওই দোকানে যাঁরা বিক্রেতা হিসাবে উপস্থিত ছিলেন, তাঁরা এসে ওই তাকে নজর করার পর বুঝতে পারেন ওটা তাঁদের রাখা কোনও জিনিস নয়।

এটাও কিছুক্ষণের মধ্যে সকলের কাছে পরিস্কার হয়ে যায় যে ওই বস্তুটি কোনও পুরনো জিনিস নয়, বরং একটি পেঁচা। জ্যান্ত পেঁচা। যা কখন যে উড়ে এসে তাকে বসে পড়েছে তা কেউ টেরও পাননি।

পেঁচাটিকে এতটুকু জ্বালাতন না করে ওই দোকান থেকে পুলিশে খবর যায়। খবর যায় প্রাণি সংরক্ষণের সঙ্গে জড়িত এক বিশেষজ্ঞের কাছেও। সকলে এসে পেঁচাটিকে ওই দোকানের তাক থেকে উদ্ধার করে কাছের একটি জঙ্গলে নিয়ে যান। তারপর সেখানে প্রকৃতির মাঝে পেঁচাটিকে ছেড়ে দেওয়া হয়।

যাঁরা পেঁচা বিশেষজ্ঞ তাঁরা জানাচ্ছেন এই ধরনের পেঁচা মোটেও কোনও দোকানের তাকে গিয়ে বসা পছন্দ করেনা। তারা গাছের কোটরে বাসা বাঁধে। এই পেঁচাটি কোনও কারণে ওই দোকানে ঢুকে পড়েছিল। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের একটি পুরনো জিনিসের দোকানে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026