মার্কিন মুলুকে একের পর এক ভারতীয় খুনে সেখানে বসবাসকারী ভারতীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছিল। সেই আতঙ্ককে আরও উস্কে দিল ভারতীয় মহিলা ও তাঁর ছেলের অস্বাভাবিক মৃত্যু।
গত ১০ বছর ধরে কর্মসূত্রে নিউ জার্সিতে থাকেন অন্ধ্রের বাসিন্দা এম হনুমন্ত রাও ও এন শশীকলা। স্বামী-স্ত্রী ২ জনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মার্কিন মুলুকেই তাঁদের সন্তানের জন্ম। মার্কিন সময় গত বৃহস্পতিবার সন্ধেয় কাজ থেকে বাড়ি ফেরেন হনুমন্ত রাও।
তাঁর দাবি, ফ্ল্যাটে ঢুকে স্ত্রী শশীকলা ও ৭ বছরের ছেলে অনীশ সাঁইকে মৃত অবস্থায় পান তিনি। দ্রুত তিনি সেকথা অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার বাসিন্দা বাবা সুব্বা রাওকে জানান। মা ও ছেলে দুজনকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ তদন্ত শুরু করেছে।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…