আলাদা বছরে জন্মানো যমজ, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @billy_humphrey
যমজ শিশু এ পৃথিবীতে নতুন নয়। একটির জায়গায় ২টি বা তার চেয়েও বেশি সন্তান মাতৃগর্ভে একসঙ্গে বেড়ে ওঠার ঘটনা অনেক রয়েছে। ২টি সন্তান একসঙ্গে বড় হয়ে ভূমিষ্ঠ হওয়ার ঘটনা তো প্রায়ই দেখা যায়। এর মধ্যে নতুনত্ব নেই। কিন্তু তার পরেও জন্মেই বিশ্বজুড়ে পরিচিতি পেল যমজ শিশু। কারণ তারা যমজ। তারা একসঙ্গেই প্রায় মাতৃগর্ভ থেকে বার হল ঠিকই, কিন্তু তাদের জন্মসাল আলাদা। এটা কীভাবে সম্ভব হল?
নিউ জার্সির একটি হাসপাতালে এক সন্তানসম্ভবা মহিলা ২ শিশুর জন্ম দেন। যমজ শিশুর জন্ম হয়। যারা একসঙ্গে তাঁর গর্ভে বড় হয়ে উঠেছিল।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৮ মিনিটে প্রথম শিশুটিকে মাতৃগর্ভ থেকে বার করে আনেন চিকিৎসকেরা। প্রথমে একটি সন্তানকে বার করে আনার পর এবার চিকিৎসকেরা দ্বিতীয় সন্তানকেও বার করার প্রচেষ্টা শুরু করেন।
দ্বিতীয় শিশুটি মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে ২০২৪ সালের ১ জানুয়ারি রাত ১২টা ২৮ মিনিটে। ২ যমজ শিশুর পৃথিবীর আলো দেখার মধ্যে ৪০ মিনিটের ফারাক।
কিন্তু তা স্রেফ ৪০ মিনিটের সামান্য ফারাক রইল না। তাদের জন্মসালের বছর আলাদা করে দিল। প্রথম জন জন্ম নিল ২০২৩ সালে। দ্বিতীয়জন ২০২৪ সালে। এই ২টি বছরের ফারাক কিন্তু যমজ হয়েও তাদের সঙ্গে আজীবন থেকে যাবে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…