World

লজ্জা ভুলে সকলের সামনে টিশার্ট খুলে ভোট দিলেন তরুণী

নির্বাচন আধিকারিকরা আপত্তি জানিয়েছিলেন। তাই ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে সকলের সামনেই টিশার্ট খুলে রেখে ভোট দিলেন তরুণী।

ওয়াশিংটন : ভোট চলছিল নির্বিঘ্নেই। ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচনী আধিকারিকরা ছিলেন। ভোটকর্মীরা ছিলেন। ছিল প্রহরার বন্দোবস্তও। আর ছিল করোনা পরিস্থিতিতে কিছু বিধি নিষেধ মেনে চলা। তবে ভোট এগোচ্ছিল ভালভাবেই।

এমন সময় এক তরুণী ভোট দিতে হাজির হন। তাঁর পরনে ছিল টিশার্ট। সেই টিশার্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিরো বলে দেখানো একটি ছবি ছিল।

খুব স্বাভাবিকভাবেই এমন একটি রাজনৈতিক টিশার্ট পড়ে ভোটগ্রহণ কেন্দ্রে থাকা বা ভোট দেওয়া যাবে না বলে জানিয়ে দেন নির্বাচনী আধিকারিকরা। একথা শোনার পর দ্রুত তরুণী যা করলেন তা এখন বিশ্বজুড়ে শিরোনাম হয়ে উঠেছে।

ওই টিশার্ট পড়ে ভোট দেওয়া যাবে না শুনেই তিনি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই তাঁর টিশার্টটি খুলে ফেলেন। সকলের সামনেই টিশার্ট খুলে ফেলেন অক্লেশে। এদিকে টিশার্টের তলায় তাঁর কোনও অন্তর্বাস ছিলনা। ফলে কোমরের ওপর থেকে সবটাই ছিল অনাবৃত।

এমন কিছু হতে পারে সে সম্বন্ধে কোনও ধারণাই ছিলনা কারও। সকলেই চমকে ওঠেন তরুণীর কাণ্ড দেখে। ভোটগ্রহণ কেন্দ্রে তখন জনা ১৫ ভোটারও ছিলেন। তাঁরাও তরুণীকে ওই অবস্থায় দেখে হতবাক হয়ে যান।

তরুণী কিন্তু নির্বিকারভাবে ব্যালট সংগ্রহ করেন। তারপর নিজের ভোট দেন। পুরোটাই টিশার্ট খোলা অবস্থায়। তারপর ভোট দিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

এমন ঘটনায় নিউ হ্যাম্পশায়ার জুড়ে হৈচৈ পড়ে গেছে। মিডিয়া রীতিমত হৈচৈ শুরু করেছে। নির্বাচনী আধিকারিক থেকে সুরক্ষাকর্মী কেউই বুঝে উঠতে পারছেন না এই দৃশ্য দেখার পর তাঁদের কী করা উচিত। এক ভোটার পরে জানান এখন অনেকেই এমন একটা বেপরোয়া মানসিকতা নিয়ে চলছেন।

এক নির্বাচনী আধিকারিক জানান ওই তরুণী এমন অনাবৃত অবস্থায় আসার পর তিনি আগে দেখে নেন ভোটগ্রহণ কেন্দ্রে তখন কোনও শিশু রয়েছে কিনা। তবে তিনি আশ্বস্ত হন তখন কোনও শিশু সেখানে ছিলনা। সকলেই ছিলেন প্রাপ্তবয়স্ক। যাঁরা এই দৃশ্য দেখে অপ্রস্তুত অবস্থায় পড়ে যান।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026