World

সাড়ে তিনশো টাকার ছবি কিনে রাতারাতি কোটিপতি মহিলা

এক মহিলা রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। খরচ করতে হয়েছিল সাড়ে তিনশো টাকারও কম। সেই প্রায় সাড়ে তিনশো টাকার ছবি বদলে দিল তাঁর ভাগ্য।

তাঁর ঘরের দেওয়ালে ভাল লাগবে ভেবে একটি ছবি কিনতে গিয়েছিলেন তিনি। গিয়েছিলেন তাঁরই বাড়ির কাছের একটি কম খরচে নানা জিনিস পাওয়া যায় এমন দোকানে। সেখান থেকে একটি পেন্টিং কিনে আনেন। দেওয়ালে সাজিয়েও রাখেন। দেওয়ালে পেন্টিংটি ভাল লাগছিল বলে তিনি তার ছবি তুলে ফেসবুকেও দেন।

আর এই ফেসবুকে দেওয়ার পরই তিনি কোনওভাবে জানতে পারেন যে পেন্টিংটি তিনি ৪ ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে তিনশো টাকারও কম দাম দিয়ে কিনে এনেছেন তা এক অমূল্য সম্পদ।

বিখ্যাত চিত্রকর এন সি ওয়াইয়েথ-এর আঁকা ওই ছবিটির মূল্য অনেক। এটা জানার পর আর তা দেওয়ালে ঝুলিয়ে না রেখে নামিয়ে নেন ওই মহিলা। একটি মিউজিয়ামের সঙ্গে যোগাযোগও করেন।

অবশেষে পেন্টিংটি নিলাম করতে রাজি হন ওই মহিলা। সামান্য অর্থে কেনা সেই পেন্টিংয়ের নিলামে দামও ওঠে। বিক্রি হয় ভারতীয় মুদ্রায় ১৬ কোটি টাকায়।

এভাবে যে রাতারাতি কোটিপতি হিয়ে যাবেন তিনি তা ওই মহিলা ভাবতেও পারেননি। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার-এর বাসিন্দা ওই মহিলা যেভাবে কোটিপতি হয়ে গেলেন সে ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। এন সি ওয়াইয়েথ-এর আঁকা এই বহুমূল্য পেন্টিংটি ওই কমদামী জিনিসের দোকানে কীভাবে পৌঁছে গেল সেটা অবশ্য এখনও অজানা। এটা পরিস্কার যে সেটা দোকানে অত্যন্ত হেলায় এসে হাজির হয়েছিল। তবেই বিক্রেতা সেটির মূল্য বুঝতে না পেরে মাত্র ৪ ডলারে বিক্রি করেছিলেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026