Kolkata

বিমানে কলকাতা এলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট

সারা দেশেই এখন ছড়াচ্ছে করোনা। এ রাজ্যেও বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা। এবার কলকাতার বিমানবন্দর কর্তৃপক্ষ জানাল যাত্রীদের জন্য নয়া নিয়ম।

সারা দেশে প্রবলভাবে বাড়ছে করোনা। পশ্চিমবঙ্গেও করোনা বেড়েই চলেছে। এই অবস্থায় এবার রাজ্যসরকারের তরফে কিছু গাইডলাইন তৈরি করা হয়েছে।

সেই গাইডলাইনে বিমানে আসা যাত্রীরাও পড়ছেন। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এদিন ট্যুইট করে রাজ্যসরকারের দেওয়া গাইডলাইন মেনে যাত্রীদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ৪টি রাজ্য মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা ও তেলেঙ্গানা থেকে কলকাতা বিমানবন্দরে যে বিমান আসবে তার যাত্রীদের সকলের কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে।

বিমানবন্দর থেকে বার হতে গেলে এই রিপোর্ট লাগবে। রিপোর্ট যাত্রার ৭২ ঘণ্টার মধ্যের হতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করিয়ে রিপোর্ট সঙ্গে আনতে হবে যাত্রীদের।

তার মানে ওই রাজ্যগুলি থেকে বিমান উঠতে গেলেই এই রিপোর্ট নিয়ে উঠতে হবে। এই নিয়ম সংক্রান্ত আরও তথ্য জানতে ট্যুইটেই একটি লিঙ্ক দিয়ে দিয়েছে কলকাতার বিমানবন্দর কর্তৃপক্ষ। লিঙ্কটি থেকে যাত্রীরা বিস্তারিতভাবে এ বিষয়ে জেনে নিতে পারবেন।

দেশের অন্য কয়েকটি রাজ্যের পরিস্থিতিও শোচনীয়। সেখান থেকে যাত্রীদের আসা নিয়ে অবশ্য এখনও কোনও নিয়ম জারি হয়নি।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026