World

একটা গোটা রেল সেকশনই নেপালের হাতে তুলে দিল ভারত

ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগের নয়া অধ্যায়ের সূচনা হচ্ছে। ভারতের সাহায্যে তৈরি একটি রেল সেকশন ভারত এবার নেপালের হাতে তুলে দিল।

ভারত ও নেপালের মধ্যে ট্রেন যোগাযোগ ব্রিটিশ আমলেও ছিল। তখন নেপালের জনকপুর থেকে বিহারের জয়নগর পর্যন্ত ট্রেন আসত। তবে তা যাত্রীবাহী ট্রেন ছিলনা। ছিল মালগাড়ি। যা মূলত জনকপুর থেকে ভারতে কাঠ নিয়ে আসত।

ভারত থেকে নেপালে যাওয়া বা নেপাল থেকে ভারতে আসার জন্য রেল যোগাযোগ শক্তিশালী করা নিয়ে ২ দেশের অনেক আগে থেকেই কথা চলছে। ভারতের তত্ত্বাবধানেই নতুন করে তৈরি হয়েছে ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ সৃষ্টিকারী জয়নগর-কুথরা ক্রস বর্ডার রেল লিঙ্ক।

সেটি তৈরি করে তা কার্যকরী হওয়ার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনা সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এতদিন তাই এই বিষয়টি নিয়ে তেমন উদ্যোগ এগোয়নি। এবার হল।

ভারতের তরফ থেকে জয়নগর-কুথরা ক্রস বর্ডার রেল সেকশনটাই শুক্রবার তুলে দেওয়া হল নেপালের রেল পরিচালন কর্তৃপক্ষের হাতে। এই সেকশনকে কাজে লাগিয়ে ২ দেশের মধ্যে রেল যোগাযোগ আগামী দিনে সুগম হবে।

এই লাইনে রেল চালানোর জন্য নেপাল ভারতের কাছ থেকে ২টি ট্রেন কিনেছে। ট্রেন ২টির সর্বোচ্চ গতি হবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

৫টি কামরার ট্রেন ২টি একসঙ্গে ১ হাজার যাত্রী নিয়ে যেতে সক্ষম। যাত্রীদের ক্ষেত্রে অবশ্য বসে যাওয়া ও দাঁড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে।

ভারতের কাছ থেকে ২টি ট্রেন ৮৫ কোটি টাকায় কিনেছে নেপাল। এই রেলের নাম দেওয়া হয়েছে জানকী রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026