National

স্কুলের শৌচালয়ে ফের উদ্ধার ছাত্রের দেহ, পিটিয়ে খুনের দাবি পরিবারের

স্কুল কর্তৃপক্ষের দাবি, পেটের সমস্যা থেকে মৃত্যু হয়েছে ছাত্রের। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। পুলিশের দাবি, মৃত ছাত্রের শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন। তবে কার দাবি সঠিক? এই নিয়ে এখন বিতর্কের কেন্দ্রে দিল্লির কারোয়াল নগরের জীবন জ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল।

গত বৃহস্পতিবার সকালে স্কুলের শৌচালয় থেকে উদ্ধার হয় এক পড়ুয়ার দেহ। তুষার কুমার নামে ওই ছাত্র নবম শ্রেণিতে পড়ত। স্কুলের উঁচু ক্লাসের ছাত্রেরা শৌচালয়ে ওই ছাত্রের অচৈতন্য দেহ পরে থাকতে দেখে। খবর দেওয়া হয় স্কুল কর্মীদের। তাঁরাই ছাত্রকে প্রথমে নিয়ে যান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় গুরু তেগ বাহাদুর হাসপাতালে। সেখানে তুষার কুমারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, তুষারকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই খুন করেছে স্কুলের উঁচু ক্লাসের ছাত্রেরাই। মৃত ছাত্রের পরিবারের দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, তুষারের ডায়রিয়া হয়েছিল। যে কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। অসুস্থতার কারণেই ওই ছাত্রের পরে মৃত্যু হয়। মৃত ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। যদিও মৃত পড়ুয়ার গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

২০১৭-র সেপ্টেম্বরে গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরকে গলা কেটে খুন করা হয়েছিল। সেই খুনের ছায়া কি তবে এবার ফের ফিরল দিল্লির বুকে? নবম শ্রেণির ছাত্রের মৃত্যুতে উঠে আসছে সেই প্রশ্ন। ঘটনার তদন্তে নেমে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্কুলের উঁচু ক্লাসের সেইসব ছাত্রদের, যারা মৃত ছাত্রকে প্রথম দেখতে পেয়েছিল।

News Desk

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026