National

পদ্মাবত দেখতে গিয়ে হলের ভিতর ধর্ষিত তরুণী

সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব। সেই আলাপচারিতা থেকে শুরু হয় ফোনে কথা বলা। ধীরে ধীরে শুরু হয় মন বিনিময়ের পালা। কতদিন আর ভার্চুয়াল জগতের মধ্যে ভালোলাগাকে আটকে রাখা যায়?

একে অপরকে সামনে থেকে জানতে চিনতে তাই দেখা করার সিদ্ধান্ত নেয় প্রেমিক-প্রেমিকা। গত ২৯ জানুয়ারি কে ভিক্ষাপতি নামে যুবকের সাথে দেখা হয় ১৯ বছরের তরুণীর। পদ্মাবত সিনেমা দেখতে সেকেন্দরাবাদের পরশনাথ থিয়েটারে যায় ২ জন।

আলো-আঁধারি হল। খুব বেশি দর্শকও ছিল না। হাতে হাত রেখে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় ওই যুবক। বিনিময়ে চায় তরুণীর সঙ্গে সহবাসের অনুমতি।

অভিযোগ, অনুমতি না পেয়ে অন্ধকার হলে ওই যুবক জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে তরুণীর সাথে। তারপর হলে তরুণীকে ফেলে চম্পট দেয় অভিযুক্ত যুবক।

গুরুতর জখম তরুণী বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনার কথা জানান। থানায় গিয়ে পেশায় গাড়িচালক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় যুবককে।

তরুণীর উপর যখন যৌন নির্যাতন চলছিল, তখন নির্বিকার ছিল হল কর্তৃপক্ষ। এই অভিযোগে সেকেন্দরাবাদের ওই হল মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026