National

সেতু ভেঙে নদীতে বাস, মৃত ১৩ যাত্রী

মহারাষ্ট্রের কোলাপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের। গুরুতর জখম ৩ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। শুক্রবার গভীর রাতে ১৬ জন যাত্রীকে নিয়ে রত্নগিরি থেকে কোলাপুরের দিকে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রত্যেকেই পুনের বালেওয়াড়ি থেকে গণপতি ফুলে যাওয়ার জন্য বাসটিতে ওঠেন। মহারাষ্ট্রের শতাব্দী প্রাচীন শিবাজি সেতুর কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারান বাস চালক। বাস গিয়ে সোজা ধাক্কা মারে সেতুর দুপাশে দেওয়া সিমেন্টের গাঁথনিতে। তারপর সেই দেওয়াল ভেঙে বাস গিয়ে পড়ে ১০০ ফুট নিচে পঞ্চগঙ্গা নদীর বুকে। সলিল সমাধি হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জন বাস যাত্রীর। যাঁদের মধ্যে শিশুসহ বেশ কয়েকজন মহিলাও রয়েছেন। স্থানীয়দের থেকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকলবাহিনী। রাতভর উদ্ধারকাজ চালিয়ে বাসের মধ্য থেকে বার করে আনা হয় মৃত ও আহত যাত্রীদের। ঠিক কি কারণে বাস চালক নিয়ন্ত্রণ হারান তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রবল বেগে বাস নিচে পড়ার কারণেই বাসের সিংহভাগ যাত্রীর মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। রাত পৌনে ১২টা নাগাদ এলাকা নির্জন হয়ে গিয়েছিল। ফলে দুর্ঘটনাস্থলে খবর পেয়ে দ্রুত উপস্থিত হতে পারেনি উদ্ধারকারী বাহিনী। দ্রুত উদ্ধারকাজ শুরু হলে হয়তো এতগুলো মানুষের প্রাণ যেত না। এই আক্ষেপই করছেন স্থানীয় বাসিন্দারা।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026