National

মায়ের বিরুদ্ধে ছেলেকে গলা টিপে, কুপিয়ে, পুড়িয়ে খুনের অভিযোগ

মায়ের মানসিক অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করত ছেলে। মজার ছলে সেই ব্যঙ্গ মেনে নিতে পারেনি মা। ছেলের বেয়াদপির উচিৎ শিক্ষা দিতে তাই চরম শাস্তির পথ বেছে নিল সে। ছেলেকে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল কেরালার এক মহিলার বিরুদ্ধে। কেরালার কোল্লাম অঞ্চলের এই ঘটনায় হতবাক গোটা দেশ।

মা জয়া মোলের মানসিক সুস্থতা নিয়ে কিশোর ছেলে জিতু মাঝে মাঝেই তাকে উত্যক্ত করত। ছেলের আচরণে ক্ষিপ্ত হয়ে মা মাঝে মাঝেই তার উপর চড়াও হত। আর প্রতিবার উত্তেজিত স্ত্রীকে শান্ত করতেন স্বামী জব জোহান। কিন্তু গত ১৫ জানুয়ারি রাতে ঘরে ছিলেন না জয়া মোলের স্বামী। সেই সময় ১৪ বছরের কিশোর মাকে আবার উত্যক্ত করা শুরু করে। তাতেই ভয়ংকর ক্ষেপে গিয়ে ওড়না দিয়ে ছেলের গলা চেপে ধরে জয়া মোল। শ্বাসরুদ্ধ হয়ে সাথে সাথে মৃত্যু হয় কিশোরের। এরপর ছেলের দেহ কেটে শুকনো পাতা ও নারকেলের ছোবড়া দিয়ে জ্বালিয়ে দেয় অভিযুক্ত মা।

খুনের প্রমাণ লোপাট করতে বাড়ির কাছেই ছেলের পোড়া দেহাংশ মাটিতে পুঁতে দেয় জয়া মোল। বাড়িতে ফিরে স্বামী ছেলের কথা জিজ্ঞাসা করলে জয়া জানায়, ছেলে অনেকক্ষণ আগে স্কেল কিনতে বাইরে গেছে। ছেলের সন্ধান না পেয়ে পরের দিন থানায় জিতুর নিখোঁজের অভিযোগ জানান স্বামী-স্ত্রী। জয়া মোলের পরস্পর বিরোধী বয়ান ও হাতের জ্বলা দাগ সন্দেহ জাগায় পুলিশের মনে। অভিযুক্ত মহিলাকে জেরায় একটু চেপে ধরতেই ছেলেকে খুনের কথা স্বীকার করে সে। গত বুধবার অভিযুক্ত মহিলার বাড়ির অনতিদূরে উদ্ধার হয় মৃত কিশোরের দেহ। এরপরেই গ্রেফতার করা হয় জয়া মোলকে। সন্তানকে মায়ের এহেন নৃশংস খুনের কথা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে অভিযুক্ত জয়া মোলকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে থাকেন উত্তেজিত জনতা। সামান্য কারণে মায়ের হাতে ছেলের এই পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026