National

ফের দিল্লিতে নির্লজ্জ আক্রমণের শিকার মহিলা

দিল্লিতে মদের ব়্যাকেটে হানা দিয়ে তিনি যে আসলে মৌচাকে ঢিল মেরেছেন তা প্রমাণ হল মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে। বাড়ি থেক টেনে বার করে লোহার রড দিয়ে পিটিয়ে প্রকাশ্যে জামাকাপড় খুলে নিয়ে এক মহিলা কমিশনের সদস্যাকে রাস্তায় ঘোরাল তাঁরই প্রতিবেশি বেশ কয়েকজন মহিলা। শিউরে ওঠার মত ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও নিগৃহীতা মহিলার দাবি পুলিশ সেভাবে ব্যবস্থাই নেয়নি।

সূত্রের খবর, দিল্লি নরেলা এলাকায় মদের ব়্যাকেট চলছিল একটি বাড়ি থেকে। গত বুধবার ওই এলাকারই বাসিন্দা দিল্লি মহিলা কমিশনের এক সদস্যা সেই ব়্যাকেটে মহিলা কমিশনের সদস্যদের নিয়ে হানা দেন। প্রচুর মদের পেটি বাজেয়াপ্ত করেন তাঁরা। সেদিনের মত বিষয়টি মিটে গেলেও পরের দিন স্থানীয় ওই মহিলা সদস্যের বাড়িতে হানা দেয় কয়েকজন মহিলা। অভিযোগ বছর ৩৩-এর ওই মহিলাকে টেনে বার করে লোহার রড দিয়ে মারধর করা হয়। তারপর তাঁকে রাস্তায় ফেলে প্রবল মারধর করে জামাকাপড় টেনে খুলে নেওয়া হয়। তারপর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়। এমন ভয়ংকর লজ্জাজনক ঘটনার পর পুলিশ ২ মহিলাকে গ্রেফতার করলেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন নিগৃহীতা মহিলা। তাঁর দাবি, তাঁকে যখন মারধর করে বিবস্ত্র করা হচ্ছিল তখন দলে শুধু মহিলারাই নন, বেশ কয়েকজন পুরুষও ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

ধনু রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মকর রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মীন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 6, 2026

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026