বঙ্গোপসাগরের ধারে বৌদ্ধ স্থাপত্যে হাজির হলেন ১১টি দেশের মন্ত্রী

এটি একটি বৌদ্ধ স্থাপত্য। একটি ঐতিহ্য নির্ভর স্থান। যেখানে হাজির হলেন ১১টি দেশের মন্ত্রী। তাঁরা সেখানে হাজির হয়ে এই স্থাপত্য ঘুরে দেখেন।

থোটলাকোন্ডার মহাস্তূপ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস

বৌদ্ধ নিদর্শনের নাম বললে অনেকে সহজেই বলে দেবেন সারনাথ, সাঁচীর নাম। কিন্তু এছাড়াও ভারতে আরও বৌদ্ধ স্থাপত্য রয়েছে। যা হেরিটেজ তকমাও পেয়েছে। যা দেখতে বহু মানুষ হাজির হন।

বঙ্গোপসাগরের ধারে এমনই একটি বৌদ্ধ নিদর্শন হল থোটলাকোন্ডার বৌদ্ধ স্থাপত্য। ৪২০ ফুট একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত এই স্থাপত্য। বিশাখাপত্তনম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপত্য বঙ্গোপসাগরের কাছেই তৈরি।

এই বৌদ্ধ নিদর্শনে সবচেয়ে বেশি নজর কাড়ে একটি বৌদ্ধ স্তূপ। যা কয়েক বছর আগে বর্ষার সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরে তার মেরামত করা হয়। এখানেই হাজির হলেন ১১ দেশের ক্রীড়া মন্ত্রীরা।

ভারতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশের ক্রীড়ামন্ত্রীদের আলোচনাসভা। এই সভায় যোগ দেওয়ার আগে ১১টি দেশের মন্ত্রী এই বৌদ্ধ নিদর্শন দেখতে হাজির হন। ১১টি দেশের মধ্যে ভারতও রয়েছে।

এছাড়া রয়েছে চিন, মিশর, ব্রাজিল, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং দক্ষিণ আফ্রিকা। অন্ধ্রপ্রদেশের ইতিহাস ও সংস্কৃতির এক নিদর্শন হিসাবে এখানে ঘুরতে আসেন মন্ত্রীরা।

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ক্রীড়া বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ। এই বৈঠকে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও তাঁর দফতরের প্রতিমন্ত্রী রক্ষা খাডসে উপস্থিত থাকছেন। এই বৈঠকে ব্রিকস দেশগুলির যুব সম্প্রদায়ের উন্নয়নে জোর দেওয়া হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা