National

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের পোলাও। যা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতে দেখা গেল এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

রাস্তায় যেমন দোকান থাকে, তেমন রাস্তার ধারে বা ফুটের ধারে একটা কোণায় দাঁড়িয়ে নানা খাবার বা অন্যান্য জিনিস বিক্রি করতে দেখা যায় মানুষজনকে। তাঁদের পরিবার, জীবন চলেই এই বিক্রির ওপর ভরসা করে।

এঁদের দোকান নেই। রাস্তাই ভরসা। এমনই এক ঠেলাগাড়ির ওপর রাখা জিলিপি আর চিঁড়ের তৈরি পোহা। অনেক পথচলতি মানুষ খিদে পেলে এসব কিনে খেয়ে থাকেন।

এমন একটি ঠেলা গোটা দেশের নজর কেড়ে নিল। কারণ বিক্রেতা। বিক্রেতা আর কেউ নন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। তিনি নিজেই রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর পোহা বিক্রি করছেন। যা দেখে বহু মানুষ থমকে যান রাস্তায়।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের টিকমগড়ে। এখানকার পুরসভার পক্ষ থেকে রাস্তায় ঠেলা নিয়ে বিক্রিবাটা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধরপাকড়ও হয়েছে। অনেক রাস্তায় থাকা এমন ঠেলা বাজেয়াপ্তও করা হয়েছে।

এই কাজ গরিবের ওপর অত্যাচার বলে দাবি করেছেন উমা ভারতী। তিনি এই ঠেলায় খাবার থেকে জিনিসপত্র বিক্রেতাদের পাশে দাঁড়িয়েছেন। পুরসভার এহেন কাজের বিরোধিতা করে তিনি প্রতীকীভাবে রাস্তায় একটি ঠেলা থেকে পোহা আর জিলিপি বেচেন।

উমা জানান, এঁদের সরিয়ে দিলে এঁদের রোজগার আটকে যাবে। সেই সঙ্গে পথচলতি মানুষজন যাঁরা সস্তায় খাবার চাইছেন, জল চাইছেন, তাঁরা তা পাবেন না।

অন্যদিকে এঁদের জন্য রাস্তা অপরিস্কার হচ্ছে বলে যে যুক্তি সামনে এসেছে তারও বিরোধিতা করে উমা জানান, পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য এঁদের বলে রাখতে হবে। যাতে নোংরা না হয়। পুরসভাকেও সাফাইয়ে জোর দিতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026