গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়ি, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
০ ডিগ্রি দ্রাঘিমা গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। কাল্পনিক সেই রেখাকে ধরেই বিশ্বের সময় নির্ধারণ পদ্ধতি চালু রয়েছে। যাকে গ্রিনিচ মিন টাইম বলে ব্যাখ্যা করা হয়। কিন্তু সেই জিএমটি বদলে উজ্জয়িনী শহরকে কেন্দ্র করে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালু করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
প্রাচীনকালে সূর্য কিরণকে সামনে রেখেই সময় নির্ধারণ করা হত। উজ্জয়িনী শহরে মহাকাল: দ্যা মাস্টার অফ টাইম শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন সময় হিসাব করার প্রধান কেন্দ্রই হল উজ্জয়িনী।
মন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সাধু সন্তরা। অল ইন্ডিয়া সন্ত সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও সাধু সন্ত এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে নানাভাবে এই প্রস্তাবের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন।
অল ইন্ডিয়া সন্ত সমিতির তরফে জানানো হয়েছে, একসময় সূর্যের কিরণ ধরেই সময় নির্ধারণ হত। কিন্তু ভারতে সেই ধারা বদলে যায় ঔপনিবেশিক যুগে। সমিতির মতে, স্বয়ং মহাকাল বা ভগবান শিব ছাড়া আর কারও পক্ষেই সময় নির্ধারণ সম্ভব নয়।
অযোধ্যার সাধু সন্তরাও শিক্ষামন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। কর্কটক্রান্তি রেখা উজ্জয়িনী শহরের ওপর দিয়ে গেছে। এটাই মহাকালের শহর।
জ্যোতিষবিদ্যাতেও এই শহর নিয়ে প্রাচীনকালে গুরুত্বের সঙ্গে আলোচনা হত। ভারতের প্রাচীন সংস্কৃতি মাথায় রেখে এই মান পরিবর্তনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…