National

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া হল। একাধিক বিষয় নজরে রাখতে বলল গ্রাহকদেরও।

আমের দিন এসে গেল। আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই বাজার ছেয়ে যাবে নানা প্রজাতির আমে। পাকা আমের মন ভোলানো স্বাদে রসনা তৃপ্ত করতে অনেকে তো এই গরমের কষ্ট সহ্য করেও সারাবছর গরমের অপেক্ষায় থাকেন। যাতে আমে মন ভোলানো যায়।

তবে দেশের বিখ্যাত এক শহরের প্রশাসন আম নিয়ে আমজনতাকে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার নিজেই সেই পরামর্শ দিয়েছেন। সাধারণ মানুষকে আমের রূপ দেখে মুগ্ধ হয়ে আম কিনে নিতে মানা করেছেন তিনি।

বরং আম কেনার আগে তার রং বা চেহারায় না ভুলে তা ভাল করে পরীক্ষা করার কথা জানিয়েছেন তিনি। তাঁর মতে, আমের চেহারা নয় বা সুন্দর রং নয়, আমের গন্ধ খতিয়ে দেখতে হবে।

আমের গায়ে ছিটে দাগ আছে কিনা, আম থেকে রাসায়নিকের গন্ধ বার হচ্ছে কিনা সেটা নজর রাখতে বলেছেন। এমনকি বাড়িতে এনে ধোওয়ার সময় আমের গা থেকে রং উঠছে কিনা বা আমের স্বাদ একটু অন্যরকম লাগছে কিনা সব বিষয়েই নজর রাখার পরামর্শ দিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার।

দ্রুত আম বিক্রি করে মোটা টাকার মুনাফা ঘরে তোলার লোভে কিছু অসাধু ব্যবসায়ী আম গাছে পাকার আগেই তা পেড়ে নিয়ে সেগুলিকে ক্যালসিয়াম কার্বাইড সহ অন্যান্য ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকাচ্ছেন। সেই আম খেলে মানুষের শরীরে নানারকম রোগের ঝুঁকি তৈরি হচ্ছে।

তাই আম কেনার আগে হায়দরাবাদের বাসিন্দাদের সতর্ক করেছে সে শহরের প্রশাসন। সেই সঙ্গে হায়দরাবাদ পুলিশের হায়দরাবাদ ফুড অ্যাডাল্টেরাশন সার্ভেলেন্স টিমকেও প্রস্তুত রাখা হয়েছে রাসায়নিক দিয়ে আম পাকিয়ে বিক্রি করার চেষ্টা রুখতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *