National

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা মেনে নিতে পারেননি প্রেমিকা। যা করলেন তা ভয়ংকর।

তাঁর এক বন্ধুর সূত্রেই আলাপ। আলাপ হয়েছিল বছর ২১-এর এক তরুণী ও তাঁর প্রেমিকের সঙ্গে। আলাপ হওয়ার পর তাঁদের মধ্যে কথা হত। সোশ্যাল মিডিয়াতেও কথাবার্তা চলত। প্রেমিক যুবকটি তাঁর প্রেমিকার কাছে বছর ২০-র তরুণী ক্রুশার চুল নিয়ে প্রশংসা করেন।

অন্য মেয়ের লম্বা চুলের প্রশংসা। তাও আবার প্রেমিকের মুখে। এটা মেনে নিতে পারেননি ওই ২১ বছরের তরুণী লাইবা। অভিযোগ, লাইবা প্রথমে হাজির হয় ক্রুশার বাড়িতে। ক্রুশার মোবাইল ঘেঁটে দেখে তার প্রেমিকের সঙ্গে ক্রুশার কোনও যোগাযোগ রয়েছে কিনা।

তেমন কিছু না পেয়ে লাইবা চলে গেলেও প্রেমিকের মুখে ক্রুশার চুলের প্রশংসা শুনে একদিন রাতে এসে হাজির হয় ক্রুশার বাড়িতে। সেদিন ক্রুশার বাবা মা ছিলেননা।

অভিযোগ তরুণীকে বাড়ি থেকে টেনে বার করে তাঁর চুল কেটে দেয় লাইবা নামে ওই তরুণী। সেই চুল কাটার ভিডিও তুলে নেয় তার সঙ্গে থাকা ২ জন।

প্রেমিকের মুখে অন্য মেয়ের চুলের প্রশংসা সহ্য করতে না পেরে ঈর্ষায় অন্ধ হয়ে এই কাজ করার পর অবশ্য ক্রুশা পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

লাইবার বিরুদ্ধে একাধিক ধারায় কেস ফাইল করেছে ভারসোভা পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভারসোভায়। প্রেমিকের মুখে অন্য তরুণীর প্রশংসা শুনে এভাবে বাড়িতে চড়াও হয়ে তাঁর চুল কেটে দেওয়া বড় সমস্যায় ফেলতে পারে লাইবাকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *