National

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর কাণ্ড দেখে সমালোচনার ঝড় বইছে।

হাতি ছাড়া এ রাজ্যের কথা ভাবাই যায়না। রাস্তা থেকে শুরু করে গয়না, প্রাচীন শিল্পকলা, সর্বত্র হাতির দেখা পাওয়া যায়। এটা দেখেই তাঁর মাথায় আসে হাতি নিয়ে ফটোশ্যুটের কথা। কিন্তু কেবল হাতি নিয়ে ফটোশ্যুটে তিনি থেমে থাকেননি।

গোলাপি শহরের সঙ্গে খাপ খাইয়ে তিনি হাতিকেও গোলাপি করে ফেলেন। একটি হাতিকে রং করা হয় গোলাপি রংয়ে। যদিও জুলিয়া বুরুলেভা নামে ওই মহিলা ফটোগ্রাফার তাঁর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন হাতির গায়ে যে রং করা হয় তা পুরোটাই অর্গানিক।

হাতির যাতে কোনও ক্ষতি না হয় সেকথা মাথায় রেখেই তিনি স্থানীয় জৈব রং ব্যাবহার করেন। হাতির পিঠে এক স্বপ্লবসনা নারীকে তুলে দেওয়া হয়।

তার আগে সেই নারীকেও গোলাপি রংয়ে মুড়ে ফেলা হয়। এরপর একটি প্রাচীন গণেশ মন্দিরের সামনে তিনি ফটো তোলেন। নানা পোজে গোলাপি হাতির পিঠে গোলাপি স্বল্পবসনা নারী।

এই ফটোগ্রাফারের কাছে এই ভাবনা সৃজনশীল হলেও বহু মানুষই এটা দেখার পর ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের মতে, এটা একটি প্রাণির অপব্যবহার। কারও মতে, এটা শোষণের সমান।

কারও মতে, এটা যদি করার ছিল তাহলে ফটোগ্রাফার এআই-এর সাহায্য নিতে পারতেন। কারও মতে, সৃজনশীলতার স্বাধীনতা মানে দায়িত্বজ্ঞানহীন অভিব্যক্তি নয়। সব মিলিয়ে রাজস্থানের জয়পুরে ঘটা এই ফটোশ্যুট নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *