National

এআই সম্মেলনে ছন্দপতন, জামা খুলে খালি গায়ে ঢুকে পড়লেন যুব কংগ্রেস কর্মীরা

দিল্লিতে চলা এআই সম্মেলনের আসরে খালি গায়ে ঢুকে পড়লেন যুব কংগ্রেস কর্মীরা। ঢুকে স্লোগানও দিতে থাকেন। ঘটনার আকস্মিকতায় চমকে যান উপস্থিতি প্রতিনিধিরা।

দিল্লিতে চলছে এআই সম্মেলন। এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশ থেকে অনেকে হাজির হয়েছেন। যাঁদের মধ্যে সরকারি আধিকারিক থেকে শিল্পপতি, বিদেশি প্রতিনিধিরা রয়েছেন। এই উচ্চস্তরের সম্মেলনে সকলেই ব্যস্ত। চলছে বিশেষজ্ঞদের বক্তব্য পেশ। এমন সময় আচমকাই পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে।

ভারত মণ্ডপমের মধ্যে আচমকাই যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের একটি দল ঢুকে পড়ে। তারা সেখানে ঢুকেই পরনের পোশাক খুলে খালি গায়ে স্লোগান দিতে দিতে সম্মেলনে এলাকার মধ্যে ঘুরতে থাকে।

যুব কংগ্রেস কর্মীরা দেশে কর্মসংস্থানের অভাব, মুদ্রাস্ফীতি নিয়ে স্লোগান দিতে থাকেন। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বিরুদ্ধেও সরব হন তাঁরা। যথেষ্ট যুক্তিসঙ্গত সুবিধাহীন এই চুক্তি তাঁরা মানছেন না বলেও জানান।

স্লোগান দিতে দিতে তাঁরা কনভেনশন সেন্টারের মধ্যে এগিয়ে যেতে থাকেন। প্রাথমিকভাবে ঘটনার আকস্মিকতায় হতভম্ব অবস্থা কাটিয়ে সুরক্ষাকর্মীরা তৎপর হন। দ্রুত আন্দোলনকারীদের আটক করে ভারত মণ্ডপম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তিলক মার্গ থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে ঘটনার পর বিজেপির তরফে প্রতিক্রিয়ায় জানানো হয়, এআই সম্মেলনকে সামনে রেখে ভারতের এই উন্নতি দেখে কংগ্রেস ঈর্ষান্বিত। তাই এমনটা করেছে। তবে এই ঘটনা যে এআই সম্মেলনের ছন্দপতন করল তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত এর আগে এআই সম্মেলনে ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চিনা প্রযুক্তিতে তৈরি রোবট কুকুর প্রদর্শিত করে সম্মেলনের ছন্দপতন করেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026