National

বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চল

গত রবিবার থেকেই কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলের যাবতীয় রেল যোগাযোগ। না ট্রেন আসছে, না যাচ্ছে। জলের তলায় চলে গেছে বহু রেললাইন। বিহারের কিষণগঞ্জ এমন একটা রেল স্টেশন যা উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলের রেল যোগাযোগের অন্যতম ভরসা। সেই কিষণগঞ্জ স্টেশন ডুবে গেছে জলে। ইতিউতি উঁকি মারছে প্ল্যাটফর্মের মাথা। বাকিটা নদী। লাইনের একটা কোণাও দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এই স্টেশন দিয়ে কোনও রেল চলাচলের প্রশ্নই নেই। মহানন্দার বাঁধ ভেঙে পুরো কিষণগঞ্জ জেলাটাকেই জলের তলায় ডুবিয়ে দিয়েছে।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও কোনও ট্রেন ছাড়ছে না। মালদহ টাউনের ওপর দিয়ে কোনও ট্রেন যাচ্ছে না। ফলে সবদিক থেকে রেল পথে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। ব্যাহত সড়ক যোগাযোগও। উত্তর দিনাজপুরের ডালখোলায় ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ২ কিলোমিটার জলের তলায় চলে গেছে। ফলে সেখান দিয়ে কোনও যান চলাচল করছে না। বরং রাস্তার ওপর দিয়ে জলই বইছে হুহু করে। অন্যান্য অনেক রাস্তাও জলের তলায় চলে গেছে। ফলে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। ফারাক্কার কাছে নিশ্চিন্দপুরেও সড়ক জলে ভেসে গেছে। এদিকে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বাসগুলিকে আপাতত রায়গঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026