সরকারি স্কুলে পড়াতেন ৪৬ বছরের এক শিক্ষক। সম্প্রতি তাঁকে অন্য একটি স্কুলে ডেপুটেশনে পাঠানো হয়। নতুন স্কুলে যোগ দেওয়ার ২ দিনের ভিতরই কুকর্ম করেন অভিযুক্ত শিক্ষক।
সরকারি স্কুলে কর্মরত এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ১০ বছরের এক ছাত্রীকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ।
এরপর প্রধানশিক্ষক পুলিশ ডাকেন। স্কুল থেকেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। ঘটনাটি তামিলনাড়ুর আন্নুরের। অভিযুক্ত শিক্ষককে পকসো আইনে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
মনোবিদ সুকন্যা চন্দ্রন সংবাদ সংস্থাকে জানিয়েছেন নাবালিকা নিগ্রহের ঘটনা বেড়ে চলেছে। তবে ইদানিং এ ধরনের বিষয়ে তাদের সচেতনতা আগের থেকে বাড়ছে। নাবালিকারা কোনও ঘটনা ঘটলে তা জানাচ্ছে অভিভাবক বা শিক্ষকদের ।
সুকন্যা চন্দ্রনের অভিমত, আগের থেকে আক্রান্ত নাবালিকাদের কাউন্সিলিং করে দ্রুত মানসিক আঘাত থেকে বার করে আনা সহজ হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা