National

উঠতে চলেছে শিবসেনা সাংসদের উড়ান নিষেধাজ্ঞা

দু’সপ্তাহ উড়ানে নিষেধাজ্ঞা বজায় থাকার পর অবশেষে কাটতে চলেছে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় জট। এয়ার ইন্ডিয়াকে অবিলম্বে শিবসেনার এই সাংসদের ওপর থেকে উড়ান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশে দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এয়ার ইন্ডিয়া এরপর যে সিদ্ধান্ত নেবে সেই রাস্তায় হাঁটবে অন্যান্য উড়ান সংস্থাগুলিও। যদিও এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে জুতো পেটা করার পর শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে নিয়ে আকাশে ওড়া হবে না বলে জানিয়ে দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই রাস্তায় হাঁটে অন্যান্য বেসরকারি বিমান পরিবহণ সংস্থাগুলিও। এরপর প্রায় ২ সপ্তাহ ট্রেনেই সফর করতে হয় তাঁকে। গত বৃহস্পতিবার সংসদে রবীন্দ্র গায়কোয়াড় জানান তিনি সংসদের কাছে ক্ষমা চাইতে রাজি আছেন। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বা তার কর্মচারিদের কাছে নয়। এরপর তিনি এমন ঘটনা আর ঘটাবেন না বলে জানিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে চিঠিও পাঠান। তারপরই শুক্রবার তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেয় মন্ত্রক।

 

News Desk

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026